শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পূর্বধলায় কৃষকলীগ নেতা গ্রেপ্তার

 |  আপডেট ৯:৪৬ অপরাহ্ণ | সোমবার, ১০ নভেম্বর ২০২৫ | প্রিন্ট  

পূর্বধলায় কৃষকলীগ নেতা গ্রেপ্তার

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি:

 


দেশব্যাপী চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে নেত্রকোনার পূর্বধলায় মো. তমিজ উদ্দিন (৫৬) নামে এক কৃষকলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পূর্বধলা থানা পুলিশ।

রবিবার (৯ নভেম্বর) দিবাগত রাতে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত মো. তমিজ উদ্দিন উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের ৬নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি এবং জামুদ গ্রামের মৃত শেখ মসরব আলীর ছেলে।

অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নূরুল আলম জানান, গ্রেপ্তারকৃত তমিজ উদ্দিন পূর্বধলা থানার মামলা নং-০১, তারিখ ০১-১২-২০২৪, ধারা-১৯০৮ সনের বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩/৪/৬ তৎসহ দণ্ডবিধির ১৪৩/৩২৩/১১৪ ধারায় দায়ের হওয়া মামলার ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার হন। সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px

১০ নভেম্বর, ২০২৫
পূর্বধলায় কৃষকলীগ নেতা গ্রেপ্তার
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120