বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গাপুরে নদীপথে ভারতীয় কম্বল পাচারকালে আটক এক

 |  আপডেট ৬:৫৩ অপরাহ্ণ | বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ | প্রিন্ট  

দুর্গাপুরে নদীপথে ভারতীয় কম্বল পাচারকালে আটক এক
এস.এম রফিকুল ইসলাম; দুর্গাপুর, নেত্রকোনা

নেত্রকোনার দুর্গাপুরে নদীপথে ট্রলারে ভারতীয় ২শ পিস কম্বল পাচারকালে কম্বলসহ এক জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আরও দুইজন নাম ঠিকানা উল্লেখপূর্বক মামলা থানায় মামলা রুজু করেছে। শনিবার(১নভেম্বর) দুপুরে আটককৃত পাচারকারীকে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে সকালে উপজেলার সোমেশ্বরী নদীর চৈতাটি ঘাট এলাকায় অভিযান চালানো হয়।

আটক ব্যক্তি উপজেলার চৈতাটি এলাকার সোহেল মিয়া (৪৮)। মামলার অন্য আসামিরা হল, উপজেলার গাঁওকান্দিয়া গ্রামের রাশেদুল ইসলাম (৩২) ও শংকরপুর গ্রামের আনোয়ার হোসেন (৩৮)।


পুলিশ জানায়, সোমেশ্বরী নদীপথে ইঞ্জিন চালিত ট্রলার ব্যবহার করে ভারতীয় কম্বল পাচারের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালাতে থাকে। এ সময় সোহেল মিয়াকে আটক করা হয়। জব্দ করা হয় ইঞ্জিনচালিত নৌকা ও ২শ পিস ভারতীয় কম্বল, যার বাজারমূল্য অন্তত: ৩ লাখ ১৫ হাজার টাকা। পুলিশ আরও জানায়, দীর্ঘদিন ধরে ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে এইসব ভারতীয় কম্বল এনে দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল এই চক্রটি।এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মাহমুদুল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালানো হয়। মামলা দায়েরের মাধ্যমে আটককৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px

৫ নভেম্বর, ২০২৫
দুর্গাপুরে নদীপথে ভারতীয় কম্বল পাচারকালে আটক এক
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120