শনিবার ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহের ত্রিশালে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

 |  আপডেট ১১:৪৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫ | প্রিন্ট  

ময়মনসিংহের ত্রিশালে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন
কামরুজ্জামন মিনহাজ :
“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এ প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৮ আগষ্ট) সকালে ত্রিশাল উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালীর মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। এ সময় র‌্যালীটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। সবশেষে প্রয়াত রাশেদুল ইসলাম কনফারেন্স হলরুমে আলোচনা সভা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ তিন সফল চাষীকে পুরস্কার প্রদন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারী। খামার ব্যবস্থাপক মোজাম্মেল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আনিছুজ্জামান মৃধা, ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মনসুর আহাম্মদ, অধ্যাপক খবিরুজ্জামান, ছাত্র প্রতিনিধি ইঞ্জিনিয়ার জিহাদ চৌধুরী, মৎস্য চাষী জসিম উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ত্রিশাল উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু বকর সিদ্দিক।

Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px

১৯ আগস্ট, ২০২৫
ময়মনসিংহের ত্রিশালে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120