শুক্রবার ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

পূর্বধলায় কালব এর নির্চেবচনে চেয়ারম্যান পদে মোস্তফা  সেক্রেটারি নিলয় 

 |  আপডেট ৮:১৪ অপরাহ্ণ | শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ | প্রিন্ট  

পূর্বধলায় কালব এর নির্চেবচনে চেয়ারম্যান পদে মোস্তফা  সেক্রেটারি নিলয় 

পূর্বধলা প্রতিনিধি:-

নেত্রকোনার পূর্বধলায় উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের নির্বাচনের ভোট গ্রহণ আজ শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বিরতিহীনভাবে অনুষ্ঠিত হয়েছে।


চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে নির্বচিত হয়েছেন মৌদাম সেসিপ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ গোলাম মোস্তফা। সেক্রেটারি পদে ফুটবল প্রতীক নিয়ে ডা. মোহাম্মদ আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিলয় চক্রবর্তী নির্বাচিত হয়েছেন। এছাড়া আন্যান্য পদে ভাইস চেয়ারম্যান  আপেল প্রতীক নিয়ে পূর্বধলা উচ্চ বিদ্যালয়ের ট্রেড ইন্সট্রাক্টর মো. গোলাম মোশারফ,

 

পরিচালক পদে ঘাগড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ ফারুক হোসেন ফকির (ডাব), জালশুকা কুমুদগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আরিফুজ্জামান (টিউবওয়েল), ইচুলিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তানভীর আঞ্জুম (মই), পূর্বধলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. বদরুজ্জামান তালুকদার (জুয়েল) (বাইসাইকেল), ধোপাডহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তফা কামাল (বৈদ্যুতিক বাল্ব), এবং সাত্যাটি বেড়াইল আক্তার খান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মলি রানী রায় (হাঁস)।

 

নির্বাচনে উপজেলার মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, দাখিল ও প্রাথমিক পর্যায়ের ৬৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ১৪৯ জন ভোটার এর মধ্যে ১৪৮ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

নির্বাচনে প্রার্থী ও তাঁদের সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। সকাল থেকে ভোটারদের উপস্থিতিতে ভোটকেন্দ্র এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

 

Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px

৬ নভেম্বর, ২০২৬
পূর্বধলায় কালব এর নির্চেবচনে চেয়ারম্যান পদে মোস্তফা  সেক্রেটারি নিলয় 
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120