বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পূর্বধলায় বাস চাপায় অজ্ঞাত নারীর মৃত্যু

 |  আপডেট ১২:০৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট  

পূর্বধলায় বাস চাপায় অজ্ঞাত নারীর মৃত্যু

পূর্বধলা(নেত্রকোনা)প্রতিনিধি:-

 


নেত্রকোনা পূর্বধলায় সড়ক দুর্ঘটনায় এক অজ্ঞাত নারীর (৩০) মৃত্যু হয়েছে।

 

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টার দিকে শ্যামগঞ্জ–বিরিশিরি সড়কের ইলাশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নারী পূর্বধলা চৌরাস্তা থেকে রাজার বাজারের দিকে হেঁটে যাচ্ছিলেন। এ সময় ময়মনসিংহ থেকে আসা বিরিশিরি গামী মহারাজ নামে যাত্রীবাহী বাসটি (ঢাকা মেট্রো-চ-৮৮৪৩) তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

দুর্ঘটনার পর পূর্বধলা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি থানাকে জানান। পরে পুলিশ লাশ উদ্ধার করে।

 

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল আলম সত্যতা নিশ্চিত করে জানান, নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। এ ঘটনায় বাসচালক ও তার সহকারী পলাতক রয়েছে। বাসটি আটক করা হয়েছে এবং লাশ থানার হেফাজতে রাখা হয়েছে।

 

Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px

২ সেপ্টেম্বর, ২০২৫
পূর্বধলায় বাস চাপায় অজ্ঞাত নারীর মৃত্যু
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120