রবিবার ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

হরিপুরে ভরা মৌসুমে টানা  বৃষ্টি, আমন ধান নিয়ে বিপাকে কৃষক 

 |  আপডেট ১০:০৪ পূর্বাহ্ণ | রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | প্রিন্ট  

হরিপুরে ভরা মৌসুমে টানা  বৃষ্টি, আমন ধান নিয়ে বিপাকে কৃষক 
সিরাজুল ইসলাম
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি;
শুক্রবার থেকে টানা তিন দিনের অসময়ে বৃষ্টিতে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় এ বছর আমন ধান ঘরে তুলতে বিপাকে পড়েছেেন সাধারণ প্রান্তিক কৃষকেরা। যেদিকে তাকানো যায় মাঠ পর্যায়ে টানা বৃষ্টির পানিতে আমন ধান  পানিতে তলিয়ে গেছে ।
হরিপুর  উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়, মাঠে পেকে ওঠা আমন ধান বৃষ্টির পানিতে নুয়ে পড়েছে। ধানের শিষ ভিজে রং নষ্ট হয়ে যাচ্ছে, কোথাও কোথাও ঝরে পড়ছে শিষ। মাঠজুড়ে পানি জমে থাকায় হতাশ কৃষকেরা।
হরিপুর উপজেলার আমনচাষি, আবুল হোসেন  বলেন, ‘আর কয়েক দিনের মধ্যে ধান কাটা শেষ হবে, অনেকে জমির ধান কেটেছে । কিন্তু হঠাৎ টানা বৃষ্টিতে জমিতে পানি জমেছে। শিষ পানিতে ডুবে রং কালচে হয়ে যাচ্ছে। এতে ফলন যেমন কমবে, তেমনি বাজারে ধানের দামও মিলবে না।’
ভাতুড়িয়া  ইউনিয়নের কৃষক  মোতালেব হোসেন বলেন, ‘বছরের আশার ফসল ছিল এই ধান। বৃষ্টিতে অনেকটা নষ্ট হয়ে গেল। খরচ ওঠানোও কঠিন হবে।’
কেবল আমন ধান নয়, ক্ষতির মুখে পড়েছেন শীতকালীন সবজিচাষিরাও। মাঠে ইতিমধ্যে ফুলকপি, বাঁধাকপি, শসা, টমেটো, বেগুন ও মুলার আবাদ হয়েছে। টানা বৃষ্টির কারণে শাক-সবজির খেতে পানি জমে গাছ পচে যাচ্ছে।
কৃষক জহুরুল ইসলাম জানান, আমন কাটা প্রায় শেষের দিকে ইতোমধ্যে কৃষকেরা আগাম জাতের ভূট্রা এবং সরিষা লাগাবে কিন্তু গত তিনদিনের টানা বৃষ্টিতে জমিতে পানিজমে গেছে যা ভূট্রা ও সরিষা চাষে অনুপযোগী। এভাবে চলতে থাকলে আমাদের না খেয়ে পরিবার নিয়ে  পথে বসতে হবে।
Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px


২২ নভেম্বর, ২০২৬
হরিপুরে ভরা মৌসুমে টানা  বৃষ্টি, আমন ধান নিয়ে বিপাকে কৃষক 
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120