সোমবার ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ঠাকুরগাঁও পীরগঞ্জ সীমান্তে বিএসএফ এর গু’লিতে বাংলাদেশী নি’হত 

 |  আপডেট ১০:৫৬ পূর্বাহ্ণ | রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট  

ঠাকুরগাঁও পীরগঞ্জ সীমান্তে বিএসএফ এর গু’লিতে বাংলাদেশী নি’হত 
সিরাজুল ইসলাম ;ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
 ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার চান্দেরহাট সীমান্তে বিএসএফ এর গু’লিতে আসাদুল হক নামে এক বাংলাদেশীর মৃ’ত্যু হয়েছে। ভারতীয় বিএসএফ এর হাতে আ’টক হয়েছে আরো দুই বাংলাদেশী। নি’খোঁজ রয়েছে আরো একজন।
শনিবার ভোর রাতে এই ঘটনা ঘটে। আসাদুল হক পীরগঞ্জ উপজেলার ইন্দ্রইল গ্রামের ওয়াজেদ আলীর ছেলে বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, শনিবার ভোর রাতে চান্দেরহাট সীমান্ত দিয়ে আসাদুল হক সহ ৫ বাংলাদেশী ভারতে প্রবেশের চেষ্টা করে। এ সময় ভারতের কালিয়াগঞ্জের চকসিবানন্দ ক্যাম্পের বিএসএফ সদস্যরা গু’লি ছোড়ে। এতে আসাদুল আ’হত হয়। বিএসএফ এর হাতে আ’টক হয় আরো ২ জন । একজন পালিয়ে আসে। নি’খোজ রয়েছে আরো একজন। তবে তাদের নাম ঠিকানা জানা যায়নি।
আহত আসাদুলকে ভারতের রায়গঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে বিএসএফ। সেখানে তার মৃ’ত্যু হয়। শনিবার বিকালে ভারতের ঐ হাসপাতালে তার ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। এই বিষয়ে ভারতীয় গনমাধ্যমে সংবাদ প্রচারিত হলেও বিজিবি’র চান্দেরহাট ক্যাম্পের ইনচার্জ কিছুই জানেনা বলে জানিয়েছেন।
তবে পীরগঞ্জ থানার ওসি তদন্ত আব্দুল হাকিম শনিবার রাত সাড়ে ১০ টায় জানান,  বিষয়টি তিনি  শুনেছেন এবং খোঁজ খবর রাখছেন।
Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px


১৩ সেপ্টেম্বর, ২০২৬
ঠাকুরগাঁও পীরগঞ্জ সীমান্তে বিএসএফ এর গু’লিতে বাংলাদেশী নি’হত 
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120