বুধবার ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

নিজ শহর ঠাকুরগাঁওয়ে আসছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

 |  আপডেট ১০:১৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ | প্রিন্ট  

নিজ শহর ঠাকুরগাঁওয়ে আসছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সিরাজুল ইসলাম : ঠাকুরগাঁও প্রতিনিধি:

 


দুই দিনের সফরে নিজ শহর ঠাকুরগাঁওয়ে আসছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী ৩০ আগস্ট তিনি ঠাকুরগাঁওয়ে পৌঁছাবেন এবং সফর শেষে ৩১ আগস্ট ঢাকায় ফিরে যাবেন।

 

রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ে প্রশাসনিক প্রস্তুতি শুরু হয়েছে। তাঁর সফরসঙ্গীদের গমনাগমন, আবাসন ও যানবাহনসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

 

সোমবার (২৪ আগস্ট) বঙ্গভবনের প্রটোকল শাখা থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো চিঠিতে রাষ্ট্রপতির ৩০ ও ৩১ আগস্ট ঠাকুরগাঁও জেলা সফরের বিষয়টি জানানো হয়। চিঠিতে রাষ্ট্রপতি ও তাঁর সফরসঙ্গীদের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা, আবাসন এবং যানবাহনের ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

 

রাষ্ট্রপতির সফরের বিস্তারিত কর্মসূচি এবং সফরসঙ্গীদের অনুমোদিত তালিকা পরবর্তী সময়ে জানানো হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

 

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজ শহর ঠাকুরগাঁও সফরের খবরে স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ দেখা দিয়েছে। তাঁর আগমনকে ঘিরে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট মহলে প্রস্তুতি নেওয়া হচ্ছে।

 

উল্লেখ্য, গত ২০ আগস্ট জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন। এর মধ্য দিয়ে দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে তিনি বিজয়ী হন।

 

Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px

২৫ আগস্ট, ২০২৬
নিজ শহর ঠাকুরগাঁওয়ে আসছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বিস্তারিত কমেন্টে
এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120