| আপডেট ৬:০৩ অপরাহ্ণ | বুধবার, ২৬ আগস্ট ২০২৬ | প্রিন্ট
সিরাজুল ইসলাম
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
রিয়্যাক্টস- ইন প্রজেক্ট ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে, ঠাকুরগাঁওয়ের বিভিন্ন উপজেলায় তার মধ্যে, হরিপুর উপজেলায় নিরলস পরিশ্রমী- উদ্যমী ও শিশু স্নেহ পরায়ন, প্রজেক্ট অফিসার রুমা বেগমের হাত ধরে হরিপুর উপজেলায় ১৯ জন সিএফ কে নিয়ে মা ও শিশুর পুষ্টি নিশ্চিত জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিশ্চিত করনের লক্ষে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন তিনি।
তিনি জানান,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ একটি বেসরকারি মানবিক ত্রাণ, উন্নয়ন ও অ্যাডভোকেসি সচেতনতা ও অধিকার রক্ষা সংস্থা, যা দেশের সুবিধাবঞ্চিত শিশু, পরিবার ও সমাজের জীবনমান উন্নয়নে কাজ করে।
মূল কাজ ও কার্যক্রমসমূহঃ
শিশু সুরক্ষা: বাল্যবিবাহ ও শিশুশ্রম রোধ এবং শিশুদের ওপর সব ধরনের সহিংসতা বন্ধে স্থানীয় সমাজ ও সরকারের সাথে কাজ করা।
শিক্ষা: সুবিধাবঞ্চিত শিশুদের পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ তৈরি করা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সহায়তা প্রদান।
স্বাস্থ্য ও পুষ্টি: মা ও শিশুর পুষ্টি নিশ্চিত করা, স্বাস্থ্যসেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ পানি ও স্যানিটেশন (WASH) ব্যবস্থার উন্নয়ন।
জীবিকা ও খাদ্য নিরাপত্তা: দরিদ্র পরিবারগুলোকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে কৃষি ও আয়বর্ধক কাজে সহায়তা করা।
জলবায়ু সহনশীলতা ও দুর্যোগ মোকাবেলা: জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় টেকসই কৃষি ও দুর্যোগের সময় জরুরি ত্রাণ সহায়তা প্রদান।
লিঙ্গ সমতা: পরিবার ও সমাজে সমতা আনয়নের জন্য সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা।
বাল্যবিবাহ প্রতিরোধঃবাল্যবিবাহ প্রতিরোধে কিশোরীদের সচেতনতা মূলক কার্যক্রম ও কর্মসূচি বাস্তবায়ন।
প্রজেক্ট অফিসার রুমা বেগমের হাত ধরে আজ হরিপুর উপজেলায় বিভিন্ন গ্রামে হয়েছে নারীর উন্নয়নের ছোয়া, নারীরা পিছিয়ে যেন না থাকে এরই লক্ষে নারীরা আজ মাঠে ফসল ফলাচ্ছে, সবজি চাষ হাঁস মুরগী লালন পালন সহ সকল ধরনের দিক নিদর্শনা দিয়ে যাচ্ছেন তিনি। তার এই নিরলস প্রচেষ্টা অভাবনীয় যা আগামী প্রজন্ম কে টিকিয়ে রাখতে এবং মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে বিশেষ ভূমিকা পালন করবে।

.
.