সোমবার ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

খালিয়াজুরীতে বজ্রপাতে দুই জনের মৃত্যু

 |  আপডেট ৪:৩০ অপরাহ্ণ | সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ | প্রিন্ট  

খালিয়াজুরীতে বজ্রপাতে দুই জনের মৃত্যু

এ কে এম আবদুল্লাহ

নেত্রকোণার খালিয়াজুরীতে পৃথক পৃথক স্থানে বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে।


 

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, খালিয়াজুরী উপজেলার সাতগাঁও গ্রামের কৃষক মোনায়েম ওরফে হালান মিয়া (৫০) আজ সোমবার (২৭ এপ্রিল) বৃষ্টিপাত শুরু হলে বাড়ির সামনে থেকে গরু আনতে গেলে হঠাৎ বজ্রপাতে মারা যায়।

 

অপরদিকে সোমবার (২৭ এপ্রিল) সকাল ৯টার দিকে খালিয়াজুরী উপজেলার জগন্নাথপুর ধনু নদীতে বর্শি দিয়ে মাছ ধরার সময় বজ্রপাতে আব্দুল মোতালিব (৫৫) নামে এক মৎস্য শিকারীর মৃত্যু হয়েছে।

 

মৃত আব্দুল মোতালিবের বাড়ি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার বাঘবেড় গ্রাম।

 

এ ব্যাপারে খালিয়াজুরী থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বজ্রপাতে দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনী প্রক্রিয়া শেষে মৃতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, মৃতদের লাশ দাপন কাপনের জন্য সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রত্যেকের পরিবারের কাছে নগদ ২০ হাজার টাকা করে প্রদান করা হয়েছে।

Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px

২৭ এপ্রিল, ২০২৬
খালিয়াজুরীতে বজ্রপাতে দুই জনের মৃত্যু
বিস্তারিত কমেন্টে
এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120