বুধবার ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় জমি নিয়ে বিরোধঃ দুই পক্ষের সংঘর্ষে নারী নিহতঃ আহত ২০

 |  আপডেট ৫:০২ অপরাহ্ণ | বুধবার, ২২ এপ্রিল ২০২৬ | প্রিন্ট  

কেন্দুয়ায় জমি নিয়ে বিরোধঃ দুই পক্ষের সংঘর্ষে নারী নিহতঃ আহত ২০
এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনাঃ
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে  দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে একজন নারী নিহত এবং উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ বুধবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার রোয়াইল বাড়ী ইউনিয়নের আমতলা গ্রামে।
নিহত নারী হলেন, সোমা আক্তার (৩০)। তিনি আমতলা গ্রামের সাদ্দাম হোসেনের স্ত্রী।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, আমতলা গ্রামের নূর ইসলাম গংদের সাথে জমি নিয়ে দীর্ঘদিন ধরে তারই প্রতিবেশি শাহীন মিয়া ও বাবুল মিয়া গংদের বিরোধ চলে আসছিল। এরই জেরে বুধবার সকালে শাহীন ও বাবুল তার লোকজন নিয়ে বিরোধপূর্ণ জমিতে এস্কেভেটর মেশিন দিয়ে মাটি কাটতে যায়। খবর পেয়ে নূর ইসলামের লোকজন সেখানে গিয়ে মাটি কাটতে
বাঁধা দেয়। এ নিয়ে দু পক্ষের লোকজনের মাঝে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়।
গুরুতর আহত ৯ জনকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতদের মধ্যে নূর ইসলামের পক্ষের গুরুতর আহত নারী সোমা আক্তারকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর মধ্যে ৭ জনের অবস্থার অবনতি হলে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
বাকিরা বিভিন্ন ক্লিনিক ও স্থানীয় চিকিৎসকদের কাছে চিকিৎসা নিচ্ছেন।
এ ব্যাপারে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মেহেদী মাকসুদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তদন্তের পাশাপাশি হত্যাকান্ডে জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।
Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px


২২ এপ্রিল, ২০২৬
কেন্দুয়ায় জমি নিয়ে বিরোধঃ দুই পক্ষের সংঘর্ষে নারী নিহতঃ আহত ২০
বিস্তারিত কমেন্টে
এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120