শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পূর্বধলায় গলায ফাস যুবকের রহস্যজনক মৃত্যু

 |  আপডেট ৭:০৪ অপরাহ্ণ | বুধবার, ১২ নভেম্বর ২০২৫ | প্রিন্ট  

পূর্বধলায় গলায ফাস যুবকের রহস্যজনক মৃত্যু

পূর্বধলা(নেত্রকোনা)প্রতিনিধি:-

 


নেত্রকোণার পূর্বধলায় গাছের ডালে ঝুলন্ত অবস্থায় লিটন মিয়া (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পূর্বধলা থানা পুলিশ।

 

বুধবার (১২ নভেম্বর) সকালে উপজেলার খলিশাউড় ইউনিয়নের হাঁপানিয়া মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত লিটন মিয়া ওই গ্রামের মো. খাদেমুল ইসলামের ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে প্রতিবেশী মো. সেলিম মিয়া দেখতে পান, লিটন মিয়া একটি আমগাছে পুরনো নাইলনের রশি দিয়ে গাছের ডালের প্রায় ১৪-১৫ ফুট উঁচুতে ঝুলে আছেন। তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন, মৃতের পরিবারের সদস্যরা ও স্বজনরা ঘটনাস্থলে ছুটে এসে লিটনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

 

খবর পেয়ে পূর্বধলা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

 

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় তিন-চার বছর আগে পাইলিংয়ের কাজে অংশ নেওয়ার সময় লিটন পিঠে আঘাত পান। এরপর থেকে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন এবং মানসিকভাবেও ভেঙে যান। পরিবারের সঙ্গে বিভিন্ন বিষয়ে হতাশার কথাও বলতেন বলে জানা গেছে।

 

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px

১২ নভেম্বর, ২০২৫
পূর্বধলায় গলায ফাস যুবকের রহস্যজনক মৃত্যু
বিস্তারিত কমেন্টে
এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120