শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বতন্ত্র এমপিরা পাচ্ছেন ১ টি সংরক্ষিত নারী আসন

 |  আপডেট ১:৩৯ অপরাহ্ণ | বুধবার, ০৮ এপ্রিল ২০২৬ | প্রিন্ট  

স্বতন্ত্র এমপিরা পাচ্ছেন ১ টি সংরক্ষিত নারী আসন

 

অনলাইন নিউজ :
ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের বণ্টন চূড়ান্ত হয়েছে। এতে প্রধান বিরোধী দল বিএনপি সর্বোচ্চ ৩৬টি আসন পাচ্ছে। পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ১৩টি আসন। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থীদের জন্য বরাদ্দ হয়েছে মাত্র ১টি সংরক্ষিত নারী আসন।


সূত্রে জানা গেছে, স্বতন্ত্রভাবে নির্বাচিত অধিকাংশ সংসদ সদস্যই বিএনপি ঘরানার রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ব্যতিক্রম হিসেবে রুমিন ফারহানা ছাড়া বাকি স্বতন্ত্র এমপিরা বিএনপি জোটের সঙ্গে যুক্ত হচ্ছেন বলে আলোচনা রয়েছে। এদের অনেকেই পূর্বে বিএনপির নেতা ছিলেন এবং দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে বিজয়ী হয়েছেন।

স্বতন্ত্র এমপিদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—
টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের লুৎফর রহমান খান আজাদ, যিনি বিএনপির সাবেক নেতা ও সাবেক প্রতিমন্ত্রী। কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের শেখ মজিবুর রহমান, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের আব্দুল হান্নান, কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের আতিকুল আলম (শাওন), ময়মনসিংহ-১ (হালুয়াঘাট ও ধোবাউড়া) আসনের সালমান ওমর রুবেল এবং দিনাজপুর-৫ আসনের এ জেড এম রেজওয়ানুল হক। রেজওয়ানুল হক বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

বিশ্লেষকদের মতে, স্বতন্ত্র এমপিদের বড় একটি অংশ বিএনপি জোটে যুক্ত হলে সংসদের ভেতরে রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ হতে পারে। সংরক্ষিত নারী আসনের এই বণ্টন ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নির্ধারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।

Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px

৮ এপ্রিল, ২০২৬
স্বতন্ত্র এমপিরা পাচ্ছেন ১ টি সংরক্ষিত নারী আসন
বিস্তারিত কমেন্টে
এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120