বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পূর্বধলায় ভারতীয় মদসহ আটক ৩

 |  আপডেট ১:৩৮ অপরাহ্ণ | সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট  

পূর্বধলায় ভারতীয় মদসহ আটক ৩

পূর্বধলা(নেত্রকোনা)প্রতিনিধি:-

 


নেত্রকোনার পূর্বধলার চেকপোস্টে তল্লাশি চালিয়ে আমদানি নিষিদ্ধ ১০২ বোতল ভারতীয় মদসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পূর্বধলা থানার পুলিশ।

 

সোমবার (২২ ডিসেম্বর) সকালে দুর্গাপুর–শ্যামগঞ্জ সড়কে লাল মিয়া বাজার শ্রমিক অফিসের সামনে চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়।

 

পুলিশ জানায়, সোমবার সকালে চেকপোস্টে তল্লাশি চালিয়ে পুরাতন ১০টি কার্টুনের ভেতর থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোট ১০২ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় মদ উদ্ধার করা হয়। এ সময় গাড়িতে থাকা তিনজনকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তাররা হলেন-কলমাকান্দা উপজেলার ঘোড়াগাঁও গ্রামের জাহাঙ্গীর উদ্দিন (৩০), জাকির হোসেন (২২) এবং দাওরাদাইর গ্রামের জামাল উদ্দিন (২৮)।

 

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: দিদারুল ইসলাম জানান,  সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে এসব মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল। আটক ব্যক্তিদের কাছ থেকে ভারতীয় মদ ও মাদক পরিবহনে ব্যবহৃত পিকাপ জব্দ করা হয়েছে। সোমবার দুপুরে আটক তিন ব্যক্তির নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা করে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px

২২ ডিসেম্বর, ২০২৫
পূর্বধলায় ভারতীয় মদসহ আটক ৩
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120