বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনায় মডেল থানায় জিডি করার ৫ ঘন্টার মধ্যে ১২ লক্ষ টাকার স্বর্ণালংকার উদ্ধার 

 |  আপডেট ৪:০৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট  

নেত্রকোনায় মডেল থানায় জিডি করার ৫ ঘন্টার মধ্যে ১২ লক্ষ টাকার স্বর্ণালংকার উদ্ধার 
এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনাঃ
থানায় জিডি করার ৫ ঘন্টার মধ্যে আনুমানিক ১২ লক্ষ টাকা মূল্য মানের ৬ ভরি ১৩ আনা’র বিভিন্ন ধরনের স্বর্ণালংকারসহ হারানো ব্যাগ উদ্ধার করেছে নেত্রকোনা মডেল থানা পুলিশ।
নেত্রকোনা মডেল থানায় অফিসার ইনচার্জ কাজী শাহ নেওয়াজ সাংবাদিকদের জানান, নেত্রকোনা পৌরসভার কাটলী এলাকার মোঃ মঞ্জুরুল হকের মেয়ে মুমতাহীনাহ মীম ৩১ আগষ্ট সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে মঈনপুরস্থ শ্বশুরের বাসা থেকে একটি ব্যাটারী চালিত অটোরিকশা নিয়ে কাটলী বাবার বাসায় যায়।
অটোরিকশা থেকে নামার সময় মনের ভূলে সাথে থাকা কাপড়ের ব্যাগ ফেলে রেখে যায়। বাসায় গিয়ে কাপড়ের ব্যাগের কথা মনে হলে গৃহীনী ও তার পরিবারের লোকজন অনেক খুঁজাখুঁজি করেও কোথাও অটোরিকশা ও তার চালককে না পেয়ে রাত ১০টার দিকে
নেত্রকোনা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি বা জিডি করেন।
জিডির পর পরই পুলিশ সিসি টিভির ফুটেজ পর্যালোচনা করে অটোরিকশাটি সনাক্ত করে রঙ্গের বাজারের আনোয়ারের রিকশা গ্যারেজে অভিযান চালিয়ে গ্যারেজ থেকে অটোরিকশা চালকের নাম সংগ্রহ করে রাত ৩টার দিকে
পুকুরিয়া এলাকার ডেন্ডু মিয়ার পুত্র মোঃ দুখু মিয়ার কাছ থেকে কাপড়ের ব্যাগটি উদ্ধার করে। তাকে জিজ্ঞাসাবাদ কালে চালক দুখু মিয়া জানান, তিনি যখন ব্যাগটি তার রিকশায় দেখতে পায় তখন অটোরিকশা চার্জ প্রায় শেষ হওয়ার পথে। তিনি তার রিকশাটি গ্যারেজে চার্জে রেখে কাপড়ের ব্যাগটি না খুলেই সযত্নে ঘরে রেখে দেন এবং পরদিন মালিককে খুজে বের করে ফিরিয়ে দেয়ার কথা পরিবারের লোকজনকে জানান।
অফিসার ইনচার্জ আরো জানান, হারানো কাপড়ের ব্যাগের ভেতর ২ ভরি ৮ আনা ওজনের ২ টি স্বর্ণের হার, ১ ভরি ২ আনা ওজনের ২ জোড়া কানের ঝুমকা, ১ ভরি ওজনের ১ জোড়া হাতের বালা, ১ ভরি ৮ আনা ওজনের ৪টি স্বর্ণের চেইন, ৫ আনা ওজনের ১ জোড়া কানের দুল, ৬ আনা ওজনের ২টি স্বর্ণের আংটি ছিল। যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ১২ লক্ষ টাকা।
হারানো ব্যাগ ও তার ভেতরে রাখা স্বর্ণালংকার উদ্ধারের পর মডেল থানায় অফিসার ইনচার্জ কাজী শাহ নেওয়াজ ১লা সেপ্টেম্বর রাত ১০টার দিকে স্বর্ণালংকারের মালিক গৃহীনী মুমতাহীনাহ মীমকে তার ব্যাগ ও স্বর্ণালংকার বুঝিয়ে দেন। গৃহীনী তার সমুদয় মালামাল ফিরে পাওয়ায় পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানান।
Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px


২ সেপ্টেম্বর, ২০২৫
নেত্রকোনায় মডেল থানায় জিডি করার ৫ ঘন্টার মধ্যে ১২ লক্ষ টাকার স্বর্ণালংকার উদ্ধার 
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120