বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পূর্বধলার ঘাগড়া ইউপি চেয়ারম্যান মাজহারুল ইসলাম রানা গ্রেপ্তার

 |  আপডেট ৬:৪৪ অপরাহ্ণ | রবিবার, ১৯ অক্টোবর ২০২৫ | প্রিন্ট  

পূর্বধলার ঘাগড়া ইউপি চেয়ারম্যান মাজহারুল ইসলাম রানা গ্রেপ্তার

 

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও নাশকতার ঘটনায় সন্দেহভাজন হিসেবে নেত্রকোনার পূর্বধলা উপজেলার ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ.কে.এম. মাজহারুল ইসলাম রানা (৪৭) কে গ্রেপ্তার করেছে পুলিশ।


শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) ও গৌরীপুর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে ময়মনসিংহের শম্ভুগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট বিকেল তিনটার দিকে শ্যামগঞ্জ বাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে রানা ও এজাহারভুক্ত অন্যান্য আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় গুলিবর্ষণ, ব্যাটারিচালিত অটোগাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর, দোকানপাটে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তারা প্রায় ৩০ মিনিট মহাসড়ক অবরোধ করে রাখে।

এছাড়াও, তার নামে ঢাকা বাড্ডা থানার মামলা নং- ৫(১১) ২০২৪-এ এজাহারভুক্ত আসামি হিসেবে আরও একটি মামলা রয়েছে।

এ.কে.এম. মাজহারুল ইসলাম রানা পূর্বে পূর্বধলা উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরীপুর থানার এসআই হানিফ উদ্দিন বলেন, “তাকে নাশকতা ও বিস্ফোরক আইনের মামলার সন্দেহভাজন আসামি হিসেবে আটক করা হয়েছে।”

গৌরীপুর থানার ওসি মোহাম্মদ দিদারুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px

১৯ অক্টোবর, ২০২৫
পূর্বধলার ঘাগড়া ইউপি চেয়ারম্যান মাজহারুল ইসলাম রানা গ্রেপ্তার
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120