বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পূর্বধলায় যৌথবাহিনীর অভিযানে ইয়াবা ও অস্ত্রসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

 |  আপডেট ৮:৫৩ অপরাহ্ণ | শনিবার, ৩০ আগস্ট ২০২৫ | প্রিন্ট  

পূর্বধলায় যৌথবাহিনীর অভিযানে ইয়াবা ও অস্ত্রসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

 

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি:


নেত্রকোনার পূর্বধলা উপজেলায় যৌথবাহিনীর অভিযানে ইয়াবা, নগদ টাকা ও ধারালো অস্ত্রসহ মোছা. মরিয়ম আক্তার (২৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ (২৯ আগস্ট) দিবাগত রাতে উপজেলার বিশকাকুনি ইউনিয়নের বাদেপুটিকা গ্রামে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃত মরিয়ম আক্তার ওই গ্রামের রানা খানের স্ত্রী।

যৌথবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাত পৌনে চারটার দিকে সেনাবাহিনী ও পূর্বধলা থানা পুলিশ যৌথভাবে অভিযান চালায়। এ সময় মরিয়ম আক্তারের বাড়ি থেকে ১৪৭ পিস ইয়াবা, ছয়টি মোবাইল ফোন, একটি বড় চাকু এবং নগদ ৫৭ হাজার ৫০ টাকা জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন পূর্বধলা অস্থায়ী সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন যোহায়ের আনজুম। পরে গ্রেপ্তারকৃত মরিয়ম আক্তারকে পূর্বধলা থানায় সোপর্দ করা হয়।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল আলম জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

 

Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px

৩০ আগস্ট, ২০২৫
পূর্বধলায় যৌথবাহিনীর অভিযানে ইয়াবা ও অস্ত্রসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120