বৃহস্পতিবার ৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

নেত্রকোণায় ডিএনসির অভিযান ৪৯২ বোতল ফেয়ারডিল সিরাপসহ মাদক কারবারি আটক

 |  আপডেট ১০:০০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ | প্রিন্ট  

নেত্রকোণায় ডিএনসির অভিযান ৪৯২ বোতল ফেয়ারডিল সিরাপসহ মাদক কারবারি আটক
এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনাঃ
নেত্রকোণায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে  ৪৯২ বোতল ফেয়ারডিল সিরাপ (ফেনসিডিল এর বিকল্প) সহ আল-আমিন (৩৩) নামক এক মাদক কারবারিকে আটক করেছে নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
আটক আল আমিন দুর্গাপুর উপজেলার গাওঁকান্দিয়া ইউনিয়নের হাতিয়ারাকান্দা গ্রামের মোঃ মনির উদ্দিন ছেলে।
আজ বুধবার (৪ নভেম্বর) বিকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নেত্রকোণার সহকারী পরিচালক মোঃ নাজমুল হক সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোণার সহকারী পরিচালক মো. নাজমুল হকের নেতৃত্বে আজ বুধবার সকালে ময়মনসিংহ জেলার তারাকান্দা থানাধীন পশ্চিম তালদিঘী গ্রামস্থ লাল মিয়ার চায়ের দোকান সংলগ্ন পশ্চিম পাশের পাকা রাস্তার উপর মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঘটনাস্থল থেকে ৪৯২ বোতল FAIRDYL NEW (ফেনসিডিল) সহ আল-আমিনকে হাতেনাতে আটক করে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত TATA ACE EX2 নামীয় একটি মিনি পিকআপ জব্দ করা হয়, যার রেজি নং- ঢাকা মেট্রো-ন-১৭-৭৭৯১। উদ্ধারকৃত আলামতের সর্বমোট অবৈধ বাজার মূল্য প্রায় ২০ লাখ ৭৮ হাজার টাকা।
পরে নাজমুল হক বাদী হয়ে আল আমিনকে আসামী করে তারাকান্দা থানায় একটি নিয়মিত মামলা দায়ের এবং আসামীকে হস্তান্তর করেন।
Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px


৫ নভেম্বর, ২০২৬
নেত্রকোণায় ডিএনসির অভিযান ৪৯২ বোতল ফেয়ারডিল সিরাপসহ মাদক কারবারি আটক
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120