বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পূর্বধলায় দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

 |  আপডেট ১:০৮ অপরাহ্ণ | বুধবার, ২০ আগস্ট ২০২৫ | প্রিন্ট  

পূর্বধলায় দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পূর্বধলা(নেত্রকোনা)প্রতিনিধি:-

 


নেত্রকোনার পূর্বধলা উপজেলায় এক রাতে দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পূর্বধলা থানার পুলিশ।

নিহতরা হলেন, আগিয়া ইউনিয়নের মৃত রাম চরণ বিশ্বাসের ছেলে জয়চরণ বিশ্বাস (৭৩) এবং নারান্দিয়া ইউনিয়নের জাওয়ানি গ্রামের আবুল হোসেন তালুকদারের ছেলে বোরহান উদ্দিন ওরফে বিল্লাল (১৮)।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নূরুল আলম জানান, মঙ্গলবার (১৯ আগস্ট) দিবাগত রাতে প্রথম ঘটনা ঘটে আগিয়া ইউনিয়নের হাটধলা গ্রামে। বাড়ির ট্রাংক ও খাটের ড্রয়ার থেকে ৬৫ হাজার টাকা হারানোর কষ্ট সহ্য করতে না পেরে জয়চরণ বিশ্বাস তার স্ত্রীকে গালিগালাজ করে ঘর থেকে বের করে দেন।

পরে রাত সাড়ে ১১টার দিকে স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর বাড়ি থেকে বের হয়ে যান। ভোরে প্রতিবেশী আরতী রানী দাসের বারান্দার সামনে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

একই রাতে নারান্দিয়া ইউনিয়নের জাওয়ানি গ্রামে দ্বিতীয় ঘটনা ঘটে। ভোরে স্থানীয় আনিসুজ্জামান সোহেলের পুকুরপাড়ের পশ্চিম পাশে স্থানীয় পাহারাদার আব্দুল মজিদ বোরহান উদ্দিনের ঝুলন্ত লাশ দেখতে পান। পরে বিষয়টি স্থানীয় ইউপি সদস্য আবুল কালামের মাধ্যমে শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

ওসি মোহাম্মদ নূরুল আলম আরও জানিয়েছেন, দুই মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং বিস্তারিত তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

 

 

Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px

২০ আগস্ট, ২০২৫
পূর্বধলায় দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120