বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

খালিয়াজুরীর ধনু নদীতে  স্পিডবোট-নৌকার সংঘর্ষঃ ৪ শিশু নিখোঁজ 

 |  আপডেট ৯:৪৭ পূর্বাহ্ণ | শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট  

খালিয়াজুরীর ধনু নদীতে   স্পিডবোট-নৌকার সংঘর্ষঃ ৪ শিশু নিখোঁজ 

 

এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোণাঃ


 

নেত্রকোণার খালিয়াজুরীর পাঁচহাট এলাকায় শুক্রবার বিকালে ধনু নদীতে স্পিডবোট-নৌকার সংঘর্ষে স্পিডবোট উল্টে ৪ শিশু নিখোঁজ হয়েছেন।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়

জেলার খালিয়াজুরি উপজেলার পাঁচহাট গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে স্থানীয় 

রপাড়া গ্রামের লাল মিয়ার বাড়ির উত্তর পাশে একটি যাত্রীবাহী স্পিডবোট মাছ ধরার নৌকার সাথে ধাক্কা লেগে উল্টে যায়।  সময় ওই স্পিডবোটে নারী শিশুসহ

অন্তত ১৫ জন যাত্রী ছিল। অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও ওই চার শিশু নিখোঁজ হয়। 

নিখোঁজ যাত্রীরা হলেনজেলার গাজীপুর ইউনিয়নের আন্ধাইর গ্রামের স্বপন মিয়ার মেয়ে মোছালাইলা আক্তার (), মোফায়েল মিয়ার মেয়ে উষামনি (), শামছু মিয়ার মেয়ে সামিয়া আক্তার (১১ নবাব মিয়ার মেয়ে শিরিন আক্তার (১৮) 

 সময় স্পিডবোট থেকে পড়ে গিয়ে রোজিনা আক্তার (৩০) , মোছাত্তার মিয়া  জহিরুল ইসলাম আহত হয়। স্থানীয় লোকজন

আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে

খালিয়াজুরি উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ স্বাধীন বলেন,আন্ধাইর গ্রামের নবাব মিয়ার ছেলে রানা মিয়ার বিয়ের অনুষ্ঠানের বরযাত্রী যেতে ভাড়ায় চালিত স্পিডবোটটি আনা হয়েছিল। তারপর  বোটে বরযাত্রী রওনা হবার আগ মূহুর্তে কিছুক্ষণের জন্য বিয়ে বাড়ির ১৫ জন আত্মীয় স্বজন 

মিলে ঘুরতে বের হলে  ঘটনা ঘটে।

 এ ব্যাপারে খালিয়াজুরির থানার এস আই মঞ্জুরুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি স্পিডবোট উল্টে ৪ শিশু নিখোঁজের বিষয়টি উল্লেখ করে বলেন, আমি ঘটনাস্থলে আছি। স্থানীয় লোকজনের সহায়তায় নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চলছে।

 

 

 

Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px

১৩ সেপ্টেম্বর, ২০২৫
খালিয়াজুরীর ধনু নদীতে  স্পিডবোট-নৌকার সংঘর্ষঃ ৪ শিশু নিখোঁজ 
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120