| আপডেট ১২:২৯ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫ | প্রিন্ট

পূর্বধলা(নেত্রকোনা)প্রতিনিধি:-
দেশব্যাপী চলমান ‘ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে নেত্রকোনার পূর্বধলা থেকে দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৫ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হরেন- পূর্বধলা উপজেলার নারান্দিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুর রশিদ তালুকদার (৬৩) এবং একই ওয়ার্ডের সহসভাপতি মো. তারা মিয়া (৫৬)।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নূরুল আলম জানান, গ্রেপ্তারকৃতরা পূর্বধলা থানার মামলা নং-০১ তারিখ ০১-১২-২৪ ধারা- ১৯০৮ সনের বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩/৪/৬/তৎসহ ১৪৩/৩২৩/১১৪/দ: বি: এর মামলার ঘটনার সহিত জড়িত মর্মে সন্ধিগ্ধ আসামি ছিল। আজ বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

.
.