বৃহস্পতিবার ১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে মদনে বিএনপি নেতা এনামুল হকের শাড়ি, লুঙ্গি বিতরণ

 |  আপডেট ১১:১৭ অপরাহ্ণ | বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ | প্রিন্ট  

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে মদনে বিএনপি নেতা এনামুল হকের শাড়ি, লুঙ্গি বিতরণ
এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনাঃ
 সনাতনী সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে নেত্রকোনার মদন পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ৩ শতাধিক হত দরিদ্র অসহায় নারী পুরুষের মাঝে শাড়ী লুঙ্গি বিতরণ করা হয়েছে।
“ধর্ম যার যার, উৎসব সবার” এই মুল মন্ত্রে উজ্জীবিত হয়ে আজ বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টায কোর্ট বিল্ডিং প্রাঙ্গণে পৌর যুবদলের সাবেক সদস্য সচিব ও মদন পৌর নির্বাচনে বিএনপি মনোনীত সাবেক মেয়র প্রার্থী মোঃ এনামুল হকের উদ্যোগে এসব উপহারসামগ্রী বিতরণ করা হয়।
এ উপলক্ষে বস্ত্র বিবরণ অনুষ্ঠানে
পৌর যুবদলের সাবেক সদস্য সচিব ও মদন পৌর নির্বাচনে বিএনপি মনোনীত সাবেক মেয়র প্রার্থী মোঃ এনামুল হকের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মদন উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মুফতি মোঃ আনোয়ার হোসেন।
 অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মদন উপজেলা যুবদলের সাধারন সম্পাদক মোঃ হুমায়ুন কবীর, মোঃ রুস্তম আলী, মোঃ দুলাাল মেম্বার, কিতিশ, গিরেন্দ্র, মোঃ বিল্লাল মিয়া, জৌবন সহ স্থানীয় নেতারা।
বিএনপি মনোনীত সাবেক পৌর মেয়র নমীনি মোঃ এনামুল হক বলেন, “দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে সবাই যেন আনন্দের সঙ্গে পূজা উদ্‌যাপন করতে পারেন, সে লক্ষ্যেই এই উপহার বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, সমাজে সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার প্রয়োজন বলে মনে করেন তিনি।
অনুষ্ঠানে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px


১৪ অক্টোবর, ২০২৬
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে মদনে বিএনপি নেতা এনামুল হকের শাড়ি, লুঙ্গি বিতরণ
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120