| আপডেট ৬:১১ অপরাহ্ণ | বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ | প্রিন্ট

কামরুজ্জামান মিনহাজ
ত্রিশাল, ময়মনসিংহ
ময়মনসিংহের ত্রিশালে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় গতকাল বুধবার উপজেলা পরিষদ চত্বরে বু্যুরো বাংলাদেশ গাজীপুর উত্তর অঞ্চল কর্তৃক একহাজার ফলজ,বনজ ও ঔষধি জাতের গাছের চারা বিতরণ করা হয়েছে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসনাত জাহান খান, ব্যুরো বাংলাদেশের জোনাল ম্যানেজার গাজীপুর উত্তর মোঃ রেজাউল করিম চৌধুরী, ভালুকা এরিয়া ম্যানেজার মোঃ মনসুর আলী, ত্রিশাল নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম প্রমুখ।

.
.