সোমবার ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

পূর্বধলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু 

 |  আপডেট ৪:৫৩ অপরাহ্ণ | রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট  

পূর্বধলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু 

পূর্বধলা(নেত্রকোনা)প্রতিনিধি:

 


নেত্রকোনার পূর্বধলায় পুকুরের পানিতে ডুবে আমির হামজা নামক

১৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

 

হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটেছে

আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে পূর্বধলা উপজেলার খলিশাউড় ইউনিয়নের খলিশাউড় পূর্ব পাড়া গ্রামে।

 

মৃত আমির হামজা খলিশাউড় পূর্ব পাড়া গ্রামের কৃষক শহীদ মিয়ার ছেলে।

 

মৃতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে শিশু আমির হামজাকে বাড়ির উঠানে বসিয়ে রেখে তার মা

সংসারের কাজ করছিল। এ সময় আমির হামজা খেলাধুলা করতে গিয়ে পরিবারের সদস্যদের সকলের অজান্তে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়।

 

শিশু আমির হামজার চাচাতো ভাই মাহফুজুল হক জোহরের নামাজ শেষে বেলা আনুমানিক ১টা ৫০ মিনিটের দিকে বাড়ি ফেরার পথে

পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখে ডাক চিৎকার শুরু করে।

 

পরে পরিবারের লোকজন ছুটে এসে পুকুরের পানি থেকে আমির হামজাকে উদ্ধার করে দ্রুত পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগের  কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে শিশুটিকে মৃত ঘোষণা করে।

 

এ ব্যাপারে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ  আব্দুল্লাহ আল মামুন এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনার থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

 

 

Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px

২৭ সেপ্টেম্বর, ২০২৬
পূর্বধলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু 
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120