শুক্রবার ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

শিক্ষকতা ও ক্রীড়াঙ্গনের প্রিয় মুখ ‘আকন্দ স্যার’ :  ৩১তম মৃত্যুবার্ষিকীতে সপ্তাহব্যাপী নানা আয়োজন 

 |  আপডেট ৭:৩৪ অপরাহ্ণ | বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট  

শিক্ষকতা ও ক্রীড়াঙ্গনের প্রিয় মুখ ‘আকন্দ স্যার’ :  ৩১তম মৃত্যুবার্ষিকীতে সপ্তাহব্যাপী নানা আয়োজন 

এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনাঃ

আগামীকাল ২৩ সেপ্টেম্বর নেত্রকোণা আঞ্জুমান আদর্শ সরকারী উচ্চ বিদ্যালয় ও ময়মনসিংহ জিলা স্কুল এবং ঢাকা আরমানিটোলা সরকারী বালিকা বিদ্যালয়ের সাবেক সিনিয়র সহকারী শিক্ষক, নেত্রকোনা জেলা স্কাউটের সম্পাদক, সাবেক বিশিষ্ট ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক এবং প্রখ্যাত শিক্ষক  আব্দুল হাকিম আকন্দ (আকন্দ স্যার)-এর বুধবার (২৩ সেপ্টেম্বর)  ৩১তম মৃত্যু-বার্ষিকী।


এ উপলক্ষ্যে মরহুমের পরিবারের পক্ষ থেকে সপ্তাহব্যাপী বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে মরহুমের আত্মার মাগফিরাত কামনা অনুষ্ঠিত হবে।  কার্যক্রমের মধ্যে রয়েছে, কোরআনে তাফসীর, কোরান খানি ও গরিব-অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ,  স্মরণ সভাসহ  বিশেষ মোনাজাত।

২৩ সেপ্টেম্বর বুধবার পারলা মদিনাতুল উলুম মাদ্রাসা ও মালনী জামিয়া হুসাইনিয়া মাদ্রাসায় কোরান খানি ও নিজবাস ভবনে দিনব্যাপী গরিব-অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

 ২৪শে সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বাদ মাগরিব সদর উপজেলা জামে মসজিদে কোরআনে তাফসীর, আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

এবং মরহুমের গ্রামের বাড়ী নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার খলিশাউড় ইউনিয়নের গরুয়াকান্দা গ্রামের জামে মসজিদে  ২৫শে সেপ্টেম্বর শুক্রবার বাদ জুম’আ মিলাদ মাহফিল এবং উক্ত মসজিদ সংলগ্ন মাওলানা আছমত মুন্সি আকন্দ (রহ.) পারিবারিক কবরস্থানে অবস্থিত মরহুমের কবরের পাশে দোয়া অনুষ্ঠিত হবে।

২৬ সেপ্টেম্বর শনিবার জেলা সদর হাসপাতাল রোডস্থ নিজ বাসভবন আকন্দ বাড়ী’র বাণিজ্যিক কেন্দ্র ও  ‘সাংবাদিক সম্প্রীতি ছায়াতলে’ বাদ এশা মরহুমের স্মরণে আলোচনা অনুষ্ঠিত হবে।

এছাড়াও এমাসের পরবর্তী সকল দিবসে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিভিন্ন  মসজিদ-মাদ্রাসা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।

উক্ত আয়োজনে মরহুমের বড় ছেলে সাংবাদিক মোঃ আজিজুর রহমান আকন্দ (শাহ্জাদা) ও ছোটছেলে দত্ত উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. সাজ্জাদুর রহমান আকন্দ ( শাহ্ আলম)  সকল আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ও শুভাকাঙ্খী এবং ছাত্র-ছাত্রীদেরকে অংশগ্রহনপূর্বক মরহুমের আত্মার মাগফিরাত কামনা করার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন।

এছাড়াও দেশ-বিদেশে অবস্থানরত বিভিন্ন শ্রেণী-পেশার ধর্ম-বর্ণ নির্বিশেষে মরহুমের সকল ছাত্র-ছাত্রী ও শুভানুধ্যায়ীগণকে দোয়া/আশির্বাদ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px

২৩ সেপ্টেম্বর, ২০২৬
শিক্ষকতা ও ক্রীড়াঙ্গনের প্রিয় মুখ ‘আকন্দ স্যার’ :  ৩১তম মৃত্যুবার্ষিকীতে সপ্তাহব্যাপী নানা আয়োজন 
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120