শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রিশালে পঁচাবাসী খাবার বিক্রি ও সংরক্ষণে জরিমানা

 |  আপডেট ১১:৩৪ অপরাহ্ণ | সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট  

ত্রিশালে পঁচাবাসী খাবার বিক্রি ও সংরক্ষণে জরিমানা

 

কামরুজ্জামান মিনহাজ :


ময়মনসিংহের ত্রিশালে “রসের মিষ্টি” নামক দোকান ও বাসস্ট্যান্ডের একটি হোটেলে পঁচা ও বাসি খাবার বিক্রয় এবং নোংরা পরিবেশে খাদ্য সংরক্ষণ করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় পৃথক দুটি মামলায় ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সরকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মাহবুবুর রহমান।

সরকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান জানান, সোমবার দুপুরে উপজেলার পৌর বাজার ও বাসস্ট্যান্ড এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। পৌর শহরের “রসের মিষ্টি “নামক কনফেকশনারীতে পঁচা বাসি মিষ্টি ও মেয়াদোত্তীর্ণ কেক পাওয়া যাওয়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬ হাজার টাকা অর্থদন্ড ও বাসস্ট্যান্ডের একটি হোটেলে পঁচা – বাসি খাবার বিক্রয় এবং নোংরা পরিবেশে খাদ্য সংরক্ষণ করায় ৪ হাজার টাকা অর্থদন্ড আরোপ ও আদায় করে বেশ কয়েকটি দোকানকে সর্তক করা হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরণের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানান ।

Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px

১ সেপ্টেম্বর, ২০২৫
ত্রিশালে পঁচাবাসী খাবার বিক্রি ও সংরক্ষণে জরিমানা
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120