মঙ্গলবার ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

পূর্বধলার হোগলা বাজারে অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত

 |  আপডেট ১০:২৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট  

পূর্বধলার হোগলা বাজারে অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত

পূর্বধলা(নেত্রকোনা)প্রতিনিধি:

 


নেত্রকোনার পূর্বধলায় ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গণেশ চন্দ্র সরকার (৬০) নামে মোটরসাইকেল চালক হয়েছেন। এ ঘটনায় অটোরিকশাচালক শামসু শেখ (৫৫) গুরুতর আহত হয়েছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে উপজেলার হোগলা বাজারে নাজিম উদ্দিন খাঁর করাতকলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত গণেশ চন্দ্র সরকার হোগলা বাজার এলাকার মৃত নিখিল চন্দ্র সরকারের ছেলে। আহত অটোরিকশাচালক শামসু শেখ জামিরাকান্দা গ্রামের জালাল শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটের দিকে গণেশ চন্দ্র সরকার মোটরসাইকেলযোগে হোগলা বাজার থেকে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গণেশ চন্দ্র সরকারকে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত ১০টা ৪০ মিনিটে গণেশ চন্দ্র সরকারকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, দুর্ঘটনায় অটোরিকশাচালক শামসু শেখও গুরুতর আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে। পরিবারের পক্ষ থেকে কোনো আপত্তি না থাকায় নিহতের মরদেহ শেষকৃত্যের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

 

Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px

৮ সেপ্টেম্বর, ২০২৬
পূর্বধলার হোগলা বাজারে অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120