| আপডেট ১:১৬ অপরাহ্ণ | রবিবার, ০৩ মে ২০২৬ | প্রিন্ট
পূর্বধলা(নেত্রকোনা)প্রতিনিধি:-
নেত্রকোনার পূর্বধলা থানা পুলিশের বিশেষ অভিযানে ৬০০ কেজি ভারতীয় জিরাসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (০৩ মে) ভোর ৫টা ২০ মিনিটে পূর্বধলা থানার পুলিশ জারিয়া আনসার ক্যাম্পের সামনে অভিযান পরিচালনা করে ২১ বস্তা ভারতীয় জিরা জব্দ করে। জব্দকৃত জিরার ওজন প্রায় ৬০০ কেজি এবং এর আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৭৮ হাজার টাকা।
এ সময় শাহিন মিয়া (২৫) নামের এক যুবককে গ্রেফতার করা হয়। তিনি কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার সগড়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জব্দকৃত মালামালসহ আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

.
.