শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় ২৮ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক-১

 |  আপডেট ৬:২৬ অপরাহ্ণ | সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ | প্রিন্ট  

কেন্দুয়ায় ২৮ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক-১
এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনাঃ
নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কেন্দুয়ার দামিনা মোড়ে অভিযান চালিয়ে ২৮ কেজি গাঁজা সহ একজন মাদক ব্যবসায়ী আটক করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হকের নেতৃত্ব একটি টিম আজ সোমবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৮ টার দিকে নেত্রকোনা- আঠারবাড়ী সড়কের কেন্দুয়া থানার গড়াডোবা ইউনিয়নের রেন্ট্রিতলা-সান্দিকোনাগামী গ্রামীন সড়কের দামিনা মোড়ে চেকপোস্ট বসিয়ে একটি সিএনজি তল্লাশি চালিয়ে ২৮ কেজি গাঁজা সহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। ২৮ কেজি গাঁজা অবৈধ বাজার মূল্য আনুমানিক ৮ লক্ষ ৪০ হাজার টাকা।
আটককৃত মাদক ব্যবসায়ী হলেন, কিশোরগঞ্জ জেলার কুলিয়ার চর উপজেলার নন্দরামপুর ইউনিয়নের
দক্ষিন নন্দরামপুর গ্রামের একদিল মিয়ার পুত্র মোঃ জিল্লুর রহমান (৪৪)।
নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হক বাদী হয়ে আটককৃত মাদক ব্যবসায়ী
মোঃ জিল্লুর রহমানের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে কেন্দুয়া থানায় একটি  নিয়মিত মামলা দায়ের করেন।
Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px


১৩ এপ্রিল, ২০২৬
কেন্দুয়ায় ২৮ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক-১
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120