শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পূর্বধলায় ১০ বছরের শিশুকে বলাৎকার, অভিযুক্ত পলাতক

 |  আপডেট ৭:২৮ অপরাহ্ণ | বুধবার, ০৮ এপ্রিল ২০২৬ | প্রিন্ট  

পূর্বধলায় ১০ বছরের শিশুকে বলাৎকার, অভিযুক্ত পলাতক

পূর্বধলা প্রতিনিধি:

নেত্রকোনার পূর্বধলায় ১০ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত কিশোর পলাতক রয়েছে।


গতকাল মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ৬ নম্বর পূর্বধলা সদর ইউনিয়নের তারাকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশু একই এলাকার বাসিন্দা।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার তানভীর আজান (১৭) কৌশলে শিশুটিকে তাদের বসতঘরে নিয়ে যায়। সেখানে সে জোরপূর্বক শিশুটিকে বলাৎকার করে। একপর্যায়ে শিশুটি চিৎকার শুরু করলে অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যায়।

ঘটনার পর শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরিবার তাকে বুধবার (৮ এপ্রিল) সকালে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

পরিবারের সদস্যরা জানান, শিশুটি পায়ুপথে তীব্র ব্যথা অনুভব করছে এবং স্বাভাবিকভাবে বসতে বা শুতে পারছে না। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

এ বিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এদিকে স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px

৮ এপ্রিল, ২০২৬
পূর্বধলায় ১০ বছরের শিশুকে বলাৎকার, অভিযুক্ত পলাতক
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120