| আপডেট ৯:৫৯ পূর্বাহ্ণ | শনিবার, ০৯ মে ২০২৬ | প্রিন্ট

পূর্বধলা(নেত্রকোনা)প্রতিনিধি:-
নেত্রকোণার পূর্বধলায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৩৮ বোতল ভারতীয় মদসহ এনামুল হোসাইন (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পূর্বধলা থানার পুলিশ।
শুক্রবার (৮ মে) রাত সাড়ে ১২টার দিকে শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ জারিয়া মোড় এলাকায় মহাসড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করে। গ্রেপ্তার এনামুল হোসাইন দুর্গাপুর উপজেলার সাতাশি গ্রামের মো. সামছুল হকের ছেলে।
জানা যায়, পূর্বধলা থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের নির্দেশে শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সেন্টু মিয়ার নেতৃত্বে শ্যামগঞ্জ-জারিয়া মোড়ে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় কলমাকান্দা থেকে আসা ‘সুখ সালমান’ নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে পুলিশ।
তল্লাশির একপর্যায়ে চালভর্তি সাদা বস্তার ভেতর কৌশলে লুকিয়ে রাখা ৩৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় এনামুল হোসাইনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮৭ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
পূর্বধলা থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, উদ্ধার হওয়া মদ জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তার ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

.
.