শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ ২ মাদক ব্যবসায়ী আটক

 |  আপডেট ৬:৩১ অপরাহ্ণ | সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ | প্রিন্ট  

দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ ২ মাদক ব্যবসায়ী আটক
এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনাঃ
দূর্গাপুর পৌর এলাকার বুরুঙ্গা ভাঙ্গা ব্রীজ নামক স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ হাফিজুল ইসলাম সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম এর দিক নির্দেশনায়
দূর্গাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসান এর সার্বিক তত্বাবধানে এস আই নুরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস
টিম আজ সোমবার সকাল সাড়ে ৫ টায় দূর্গাপুর পৌরসভার বুরুঙ্গা ভাঙ্গা ব্রীজ নামক এলাকা মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হচ্ছে, দূর্গাপুর উপজেলা চারিয়া মাসকান্দা গ্রামের আব্দুল আওয়ালের পুত্র নাসির উদ্দীন (২৮) ও তারা মিয়ার পুত্র আলী আকবর (২৫)।
থানার এস আই নুরুল ইসলাম বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা পর আসামীদেরকে সোমবার বিকালে আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।
Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px


১৩ এপ্রিল, ২০২৬
দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ ২ মাদক ব্যবসায়ী আটক
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120