শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনায় ডিবি পুলিশের অভিযানঃ ১৭৬০ কেজি ভারতীয় ফুচকা ও ৭৮০ কেজি জিরা জব্দ 

 |  আপডেট ৫:২৭ অপরাহ্ণ | সোমবার, ০৬ এপ্রিল ২০২৬ | প্রিন্ট  

নেত্রকোনায় ডিবি পুলিশের অভিযানঃ ১৭৬০ কেজি ভারতীয় ফুচকা ও ৭৮০ কেজি জিরা জব্দ 
এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনাঃ
নেত্রকোনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে শুল্ক কর ফাঁকি দিয়ে অবৈধ পথে আসা ১৭৬০ কেজি ভারতীয় ফুচকা ও ৭৮০ কেজি জিরা জব্দ করেছে।
নেত্রকোনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ এর অফিসার ইনচার্জ মোঃ তরিকুল ইসলাম সাংবাদিকদের জানান,  গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম এর সার্বিক দিক নির্দেশনায় ডিবি’র এস আই মোঃ আব্দুল জলিল এর নেতৃত্বে একটি চৌকস টিম আজ সোমবার সকাল সাড়ে ৬টার দিকে নেত্রকোনা জেলা শহরের কুরপাড় এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে শুল্ক কর ফাঁকি দিয়ে সীমান্ত পথে ভারত থেকে আনা ১৭৬০ কেজি ভারতীয় ফুচকা ও ৭৮০ কেজি জিরা জব্দ করে।
এ সময় চোরাচালানের সাথে জড়িত থাকায় ২ চোরা কারবারীকে আটক করা হয়।
আটককৃত চোরাকারবারীরা হলেন ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের তীতখলা কারীবাড়ী গ্রামের মৃত আবুল হাসানের পুত্র রিপন মিয়া(২৫) ও নেত্রকোনা জেলার সদর উপজেলার পশ্চিম মেদনী গ্রামের মোঃ লিয়াকত
আলীর পুত্র মোঃ জসিম উদ্দিন (৩৫)।
এ ব্যাপারে ডিবি’র এস আই মোঃ আব্দুল জলিল বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে বিকালে আসামিদেরকে আদালতে সোপর্দ করার পর বিজ্ঞ বিচারক তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।
Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px


৬ এপ্রিল, ২০২৬
নেত্রকোনায় ডিবি পুলিশের অভিযানঃ ১৭৬০ কেজি ভারতীয় ফুচকা ও ৭৮০ কেজি জিরা জব্দ 
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120