রবিবার ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পূর্বধলায় সাবেক ইউপি সদস্য তাইজুল গ্রেফতার

 |  আপডেট ৩:০৩ অপরাহ্ণ | সোমবার, ৩০ মার্চ ২০২৬ | প্রিন্ট  

পূর্বধলায় সাবেক ইউপি সদস্য তাইজুল গ্রেফতার

পূর্বধলা(নেত্রকোনা)প্রতিনিধি:-

 


নেত্রকোনার পূর্বধলায় জমি ক্রয়ের প্রলোভন দেখিয়ে এক ব্যক্তিকে গভীর রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে জিম্মি ও অর্থ আত্মসাতের অভিযোগে মো. তাইজুল ইসলাম (৪৫) নামে সাবেক এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (২৯ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জামতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তাইজুল উপজেলার সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন।

মামলার বিবরণ সূত্রে জানা গেছে, উপজেলার আগিয়া ইউনিয়নের উত্তর কালডোয়ার গ্রামের বাসিন্দা কাকন চন্দ্র ভদ্র সম্প্রতি তার একটি জমি বিক্রির ঘোষণা দেন। এই সুযোগ কাজে লাগিয়ে গত ৫ মার্চ দিবাগত রাত আনুমানিক ১টার দিকে প্রতিবেশী লিটন মিয়া তাকে ঘুম থেকে ডেকে তোলেন। লিটন মিয়া কাকন চন্দ্রকে বলেন সাবেক ইউপি সদস্য তাইজুল ইসলাম জমিটি কিনতে আগ্রহী এবং দরদামের জন্য তাকে এখনই তাইজুলের বাড়িতে যেতে হবে।

ভুক্তভোগী কাকন চন্দ্র ভদ্র সরল বিশ্বাসে মধ্যরাতেই তাইজুলের বাড়িতে পৌঁছালে পরিস্থিতি মুহূর্তেই পাল্টে যায়। সেখানে তাকে অবরুদ্ধ করে প্রাণনাশের হুমকি দেওয়া হয় এবং ৫০ হাজার টাকা দাবি করা হয়। একপর্যায়ে জীবন বাঁচাতে নিরুপায় হয়ে কাকন চন্দ্র তার স্ত্রীর মাধ্যমে সেই রাতেই অভিযুক্তদের দাবিকৃত টাকা বুঝিয়ে দিতে বাধ্য হন।

পরবর্তীতে এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পূর্বধলা থানা পুলিশ অভিযান চালিয়ে তাইজুলকে গ্রেফতার করে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম জানান, “মামলার এজাহারভুক্ত আসামি তাইজুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আগামীকাল সোমবার তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।”

 

 

Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px

৩০ মার্চ, ২০২৬
পূর্বধলায় সাবেক ইউপি সদস্য তাইজুল গ্রেফতার
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120