রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আবারো নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পূর্বধলার নূরুল আলম

 |  আপডেট ৯:০০ অপরাহ্ণ | সোমবার, ১০ নভেম্বর ২০২৫ | প্রিন্ট  

আবারো নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পূর্বধলার নূরুল আলম

পূর্বধলা(নেত্রকোনা)প্রতিনিধি:-

 


নেত্রকোনা জেলা পুলিশের অক্টোবর-২০২৫ মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন পূর্বধলা থানার ওসি মোহাম্মদ নূরুল আলম।

সোমবার (১০ অক্টোবর) নেত্রকোনা পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ ঘোষণা দেওয়া হয়।

সভায় জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, (পিপিএম) শ্রেষ্ঠ ওসি নূরুল আলমের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পিপিএম রেজওয়ান আহমেদ এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার।

জানা গেছে, অক্টোবর মাসে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার, মামলা নিষ্পত্তি এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখায় এ সম্মাননা অর্জন করেন । পাশাপাশি জননিরাপত্তা বিধান ও জনগণের আস্থা অর্জনে তার আন্তরিকতা ও নেতৃত্বগুণ সহকর্মীদের মধ্যেও প্রশংসিত হয়েছে।

 

পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় অফিসার ইনচার্জ নূরুল আলম জানান, “পূর্বধলা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব ও কর্তব্য। জনগণের সেবা দিতে আমি সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। এই স্বীকৃতি আমার দায়িত্ববোধকে আরও গভীর করবে এবং কাজের প্রতি উৎসাহ জোগাবে।”

উল্লেখ্য, তিনি ২০২৫ সালের ৮ মার্চ পূর্বধলা থানায় যোগদান করেন।

 

এর আগে ২০২৫ সালের আগস্ট মাসেও তিনি শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন।

Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px

১০ নভেম্বর, ২০২৫
আবারো নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পূর্বধলার নূরুল আলম
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120