মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গাপুরে যুবককে ছুরিকাঘাত

 |  আপডেট ৮:৪৩ অপরাহ্ণ | শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ | প্রিন্ট  

দুর্গাপুরে যুবককে ছুরিকাঘাত
এস.এম রফিকুল ইসলাম; দুর্গাপুর, নেত্রকোনা

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী ২নং দুর্গাপুর ইউনিয়নের বাদামবাড়ী গ্রামের রুবেল মানখিন (২৮)কে ছরিকাঘাত করা হয়েছে। মঙ্গলবার(২৮অক্টোবর) দুপুরে ওই এলাকার মাদক সম্রাট নামে পরিচিত সুলাইমান এ ছুড়িকাঘাত করেছে বলে জানান স্থানীয়রা। রুবেল ওই এলাকার রাখাল চিচাম এর ছেলে।

রুবেল মানখিন সাংবাদিকদের জানায়, গত রবিবার (২৬ অক্টোবর) সুলাইমান সীমান্তের ওপার থেকে আনা ৫শত বোতল ফেনসিডিল বাংলাদেশে পাচারের সময় ফান্দা এলাকা থেকে বিজিবি ২৬৯ বোতল ফেনসিডিল আটক করে। প্রায় প্রতি রাতেই বিভিন্ন লোক দিয়ে, রাতের আঁধারে সুলাইমান মাদকের চালান পাঠায় দেশের বিভিন্ন  এলাকায়। সুলাইমান এর ধারণা আমি বিজিবিকে এই তথ্য জানিয়েছি। যে কারনে আজকে দুপুরে ধারালো চাকু দিয়ে আমাকে মেরে ফেলার জন্য আঘাত করে। আমি এর সুষ্ঠ বিচার চাই।


ওই এলাকার বিএনপি নেতা বাবুল মিয়া বলেন, সারাদেশে যেখানে মাদকের বিরুদ্ধে অভিযান চলছে, এতে মাদক সম্রাট সুলাইমান কিভাবে মাদকের এতো বড় বড় চালান দেয়। ফান্দা এলাকার যুব সমাজকে নস্ট করার জন্য এই সুলেমানই দায়ী। তার ভয়ে কেউ কথা বলতে পারে না। যেকারনে আজকে রুবেল মানখিন কে আঘাত করা হয়েছে। আমি সুলেমান কে আইনের আওতায় আনার জন্য জোর দাবী জানাচ্ছি। ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন চেয়ারম্যান অজয় সাংমা বলেন, আদিবাসীদের উপর নির্যাতন ক্রমেই বেড়ে চলেছে। এলাকার চিহ্নিত মাদক সম্রাট সুলেমানের ভয়ে আমাদের পাহাড়ী আদিবাসীরা কিছু বলতে সাহস পায়না। তার মাদক বিজিবির হাতে ধরা খেলেই আমাদের নিরিহ আদিবাসীদের নির্যাতন চালায় আমি এর তীব্র নিন্দা জানাই। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছিল।

Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px

৩১ অক্টোবর, ২০২৫
দুর্গাপুরে যুবককে ছুরিকাঘাত
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120