মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মোহনগঞ্জে ব্যাবসায়িকে গলা কেটে হত্যা

 |  আপডেট ৩:৫৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫ | প্রিন্ট  

মোহনগঞ্জে ব্যাবসায়িকে গলা কেটে হত্যা
এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনাঃ
নেত্রকোনার মোহনগঞ্জ থানা মোড় এলাকায় নারায়ণ পাল (৪০) নামে এক মনোহারি ব্যাবসায়িকে গলা
কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত রাত ৯টা থেকে ১১টার মধ্যে।
নারায়ণ পাল মোহনগঞ্জ পৌরসভার রাউত পাড়া এলাকার নিরো পালের ছেলে। তিনি থানার মোড়ে ‘নারায়ণ স্টোর’ নামে ব্যাবসা প্রতিষ্টানটি চালাচ্ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, মোহনগঞ্জ পৌরসভার উত্তর দৌলতপুর এলাকার থানার মোড়ে নারায়ণ পালের দোকানে সোম বার দিবাগত রাত ১১টার দিকে নারায়ণ পালের গলা কাটা রক্তাক্ত মরদেহ দেখতে পান একজন ক্রেতা।
এ সময় আশপাশের দোকানসমূহ বন্ধ থাকায় ওই ক্রেতা জোরে চিৎকার করে লোকজন ডাকেন এবং তার ডাক শুনে অনেকেই আসেন। পরে লোকজন এসে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পৌঁছে সূরতহাল রিপোর্ট তৈরী করার পর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম জানান, ঘটনার রহস্য উন্মুচনের জন্য ‘আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানে থাকা সিসিটিভি ফুটেজ চেক করাসহ তদন্ত চলছে। মামলার প্রক্রিয়া চলছে।
Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px


৭ অক্টোবর, ২০২৫
মোহনগঞ্জে ব্যাবসায়িকে গলা কেটে হত্যা
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120