| আপডেট ৯:৫২ পূর্বাহ্ণ | সোমবার, ৩১ আগস্ট ২০২৬ | প্রিন্ট

পূর্বধলা(নেত্রকোনা)প্রতিনিধি:
নেত্রকোনার পূর্বধলায় রবিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার বৈরাটি ইউনিয়নের লালচাপুর গ্রামের সৌদি প্রবাসী এনামুল হকের স্ত্রীকে একই গ্রামের জাহাঙ্গীর চৌধুরীর ছেলে বাবুল মিয়া নামে যুবকের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে। জানা যায় লাকড়ি বিক্রির টাকা পরিশোধ করতে গিয়ে দিলু আরা (৪০) এক গৃহবধূকে ওড়না দিয়ে গলায় পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাবুল মিয়া দিলু আরার কাছে আমগাছের কিছু লাকড়ি বিক্রি করেছিলেন। রবিবার সন্ধ্যায় লাকড়ির টাকা পরিশোধের জন্য দিলু আরা বাবুল মিয়ার বাড়িতে যান। এ সময় অসৎ উদ্দেশ্যে তাকে ধস্তাধস্তির একপর্যায়ে ওড়না দিয়ে গলায় পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা হয় বলে অভিযোগ রয়েছে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় বাড়ির পাশের আজিজুলের বাঁশঝাড়ের জঙ্গলে ফেলে রেখে চলে যায় ।
খবর পেয়ে শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক সেন্টু মিয়া সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয়দের সহযোগিতায় শ্বাস-প্রশ্বাস চলমান অবস্থায় দিলু আরাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত আনুমানিক ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছেন। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।

.
.