রবিবার ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পূর্বধলায় ১৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার     

 |  আপডেট ৭:০৫ অপরাহ্ণ | শনিবার, ২৭ জুন ২০২৬ | প্রিন্ট  

পূর্বধলায় ১৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার      

পূর্বধলা(নেত্রকোনা)প্রতিনিধি:-

 


নেত্রকোনার পূর্বধলা উপজেলায় নিজের ১৩ বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে সজিত (৩০) নামের এক পাষণ্ড পিতাকে গ্রেপ্তার করেছে পূর্বধলা থানার পুলিশ।

গতকাল শুক্রবার (২৬ জুন) দিবাগত রাতে উপজেলার আগিয়া ইউনিয়নের কৈলাটি গ্রামে এই ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত সজিত কৈলাটি গ্রামের মৃত বছির শেখের ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সজিত তার নিজ ঘরে ১৩ বছর বয়সী শিশু কন্যাকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় ভিকটিমের চিৎকার ও কান্নাকাটি শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। আশপাশের লোকজনের উপস্থিতি টের পেয়ে সজিত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনতা তাকে হাতেনাতে ধরে ফেলে। পরে থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত সজিতকে গ্রেপ্তার করে এবং ভিকটিমকে হেফাজতে নেয়।

এ ঘটনায় ভিকটিমের প্রতিবেশী চাচা মাইদুজ্জামান সরকার বাদী হয়ে পূর্বধলা থানায় একটি মামলা দায়ের করেন।

স্থানীয় সূত্রে  জানা যায়, অভিযুক্ত সজিত মাদকাসক্ত। এর আগেও সে তার নিজের মাকে ধর্ষণের চেষ্টা করেছিল, যার ফলে লোকলজ্জা ও প্রাণভয়ে তার মা বাড়ি ছেড়ে পালিয়ে যান।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভুক্তভোগী শিশুটি তার বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছে। পরবর্তীতে পুলিশের জিজ্ঞাসাবাদে অভিযুক্ত সজিতও নিজের মেয়েকে ধর্ষণের কথা স্বীকার করে।

ওসি আরও জানান, গ্রেপ্তারকৃত অভিযুক্তকে আজ  আদালতে পাঠানো হয়েছে”। একই সাথে ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা এবং পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

 

 

Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px

২৭ জুন, ২০২৬
পূর্বধলায় ১৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার     
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120