| আপডেট ৪:১০ অপরাহ্ণ | শনিবার, ১৩ জুন ২০২৬ | প্রিন্ট

নেত্রকোনার পূর্বধলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের ঝটিকা মিছিল, সরকারবিরোধী ষড়যন্ত্র এবং যানবাহন ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ৬ জনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।গত ১২ জুন পূর্বধলার ফাজিলপুর এলাকায় আসামিরা ঝটিকা মিছিল বের করে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড চালায়। এ ঘটনায় সৈয়দ জাহাঙ্গীর আলম বাদী হয়ে ৩৩ জন এজাহারনামীয় এবং ৩০/৩৫ জন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে পূর্বধলা থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় একটি মামলা (মামলা নং- ২৪, তারিখ: ১৩/০৬/২০২৬) দায়ের করেন।
গ্রেফতারকৃতরা হলেন, মো: মাসুদ রানা (২২), লেটিরকান্দা , মো: শাহজাহান (৪৪), কাপাসিয়া, আতাউর রহমান (৪৫), জামাইকোনা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা আওয়ামী প্রজন্মলীগ, কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খোকন (৪৯), রাজপাড়া , মাজহারুল ইসলাম প্রিন্স (২৮), পূর্বধলা, মো: হযরত আলী (৪৬), শালদিঘা।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

.
.