| আপডেট ১২:৩৯ অপরাহ্ণ | বুধবার, ২০ মে ২০২৬ | প্রিন্ট

পূর্বধলা(নেত্রকোনা)প্রতিনিধি:-
নেত্রকোনার পূর্বধলায় পৃথক তিনটি অভিযানে চালিয়ে মাদকদ্রব্যসহ চারজনকে গ্রেপ্তার করেছে পূর্বধলা থানার পুলিশ। এ সময় জব্দ করা হয়েছে ১৫ কেজি জিরা, ২০০ গ্রাম গাঁজা ও ১০টি ইয়াবা ট্যাবলেট।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ ও ১৯ মে রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।তাদের পৃথক তিনটি মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
১৫ কেজি জিরাসহ হৃদয় রবিদাস (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চক লাঙ্গুড়া এলাকার মৃত সুখলাল রবিদাসের ছেলে।
২০০ গ্রাম গাঁজাসহ মো. কছম উদ্দিন (৬৩) ও হযরত আলী (২৬) নামের দুইজনকে আটক করে পুলিশ। তারা পূর্বধলা উপজেলার সদর ইউনিয়নের ছোছাউড়া এলাকার বাসিন্দা।
এ ছাড়া ১০টি ইয়াবা ট্যাবলেটসহ মো. আমিনুল ইসলাম (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। সে উপজেলার তারাকান্দা এলাকার আব্দুল বারেকের ছেলে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চলমান রয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রজু করে আদালতে পাঠানো হয়েছে।

.
.