শনিবার ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় মাছ মারতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু 

 |  আপডেট ৮:৪৫ অপরাহ্ণ | শুক্রবার, ১৫ মে ২০২৬ | প্রিন্ট  

কেন্দুয়ায় মাছ মারতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু 
এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনাঃ
নেত্রকোনার কেন্দুয়ায় বজ্রপাতে এনামুল হক (২৫) নামক এক যুবকের মৃত্যু হয়েছে।
মৃতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের উত্তর মাসকা গ্রামের মোঃ বকুল মিয়ার পুত্র  মোঃ এনামুল হক বজ শুক্রবার বিকাল ৩টার দিকে বাড়ির পিছনে মাছ মারতে যায়। কিছুক্ষণ পর বৃষ্টি শুরু হয়। এ সময় হঠাৎ বজ্রপাতে এনামুল হক মারা যায়।
কেন্দুয়া থানায় অফিসার ইনচার্জ মেহেদী মাকসুদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়না তদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বজ্রপাতে নিহত যুবকের লাশ দাপন কাপনের জন্য সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক ২০ হাজার টাকা মৃতের পরিবারের কাছে প্রদান করা হয়েছে।
Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px


১৫ মে, ২০২৬
কেন্দুয়ায় মাছ মারতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু 
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এ বিভাগের আরও খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120