বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার

 |  আপডেট ১:২০ অপরাহ্ণ | রবিবার, ১০ মে ২০২৬ | প্রিন্ট  

কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার

এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনাঃ

নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে জামিরুল ইসলাম (২৫) নামক এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।


কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মেহেদী মাকসুদ জানান, কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের বাট্টা উত্তর পাড়া (পাছ পাড়া) গ্রামের মোঃ শাহজাহান মিয়ার পুত্র জামিরুল বাট্টা গ্রামের আলাউদ্দিন এর হাসেঁর খামারে শ্রমিক হিসাবে কাজ করে আসছিল। পারিবারিক সূত্রের বরাত দিয়ে তিনি আরো জানান, গত শুক্রবার বিকালে হাসেঁর খামারে খাবার দিয়ে যাওয়ার পর থেকেই তার কোন খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না।

আজ রবিবার (১০ মে) সকালে বাট্টা আলহাজ্ব আতিকুর রহমান ভুইয়া একাডেমির পশ্চিম পাশের একটি নালায় নিখোঁজ জামিরুলের মরদেহ ভাসতে দেখে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ সকাল ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় মরদেহ উদ্ধার করে সুরত হাল রিপোর্ট তৈরী করে।

তিনি জানান, মরদেহে কোনো আঘাতের চিহ্ন নেই। মৃত জামিরুলের পিতা শাহজাহান জানায়, তার ছেলে মৃগী রোগী ছিল। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, মৃগী রোগের কারনে নালার পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে। এ ব্যাপার থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px

১০ মে, ২০২৬
কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এ বিভাগের আরও খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120