বুধবার ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাঃ তরুণী আটক

 |  আপডেট ৭:৩৮ অপরাহ্ণ | বুধবার, ০৬ মে ২০২৬ | প্রিন্ট  

মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাঃ তরুণী আটক
 এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনাঃ
নেত্রকোনার মোহনগঞ্জে নাদিয়া আক্তার (১০) নামে  এক ছাত্রীকে পাচারের উদ্দেশ্যে অপহরণের চেষ্টার ঘটনায় ইসরাত জাহান মীম (২০) নামে এক তরুনীকে আটক করেছে পুলিশ।
অপহরণের ঘটনাটি ঘটেছে
গতকাল মঙ্গলবার (৫ মে) বিকেল ৫টার দিকে মোহনগঞ্জ
উপজেলার আদর্শনগর এলাকায়।
অপহহৃত শিক্ষার্থী নাদিয়া উপজেলার সুয়াইর গ্রামের আল আমিনের মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
আর চেষ্টার অভিযোগে আটক ইসরাত জাহান মীম পাশ্ববর্তী আটপাড়া উপজেলার সোনকামিয়া গ্রামের সাইদুর রহমানের মেয়ে।
মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুল ইসলাম হারুন আজ বুধবার দুপুরে সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান,
নাদিয়া  মঙ্গলবার বিকেলে সহপাঠীদের সঙ্গে প্রাইভেট পড়তে যায় । প্রাইভেট পড়া শেষে বাড়িতে ফেরার পথে ইসরাত জাহান কৌশলে শিশুটির কাছে গিয়ে নিজেকে তার ‘আন্টি’ পরিচয় দেন। তিনি দাবি করেন, নাদিয়ার মা তাকে পাঠিয়েছেন। বিশ্বাস অর্জনের জন্য নাদিয়ার মায়ের নাম, স্কুলের নাম, শিক্ষকদের নামসহ পরিচিত বিভিন্ন তথ্য বলেন তিনি। এতে শিশুটি তাকে বিশ্বাস করে। এরপর অভিযুক্ত তরুণী নাদিয়াকে জানায়, তার মা মোহনগঞ্জ শহর থেকে মিষ্টি আলু কিনে আনতে বলেছেন। পরে ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে শিশুটিকে নিয়ে মোহনগঞ্জ শহরের দিকে রওনা হয়।
এদিকে নাদিয়ার সহপাঠীরা বাড়িতে ফিরে গেলে তার মা সহপাঠীদের কাছে  তার মেয়ের কোথায় জানতে চান। সহপাঠীরা জানায়, নাদিয়া তার ‘আন্টির’ সঙ্গে গেছে। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যদের মধ্যে চরম উদ্বেগ উৎকন্ঠা দেখা দেয়। পরে
পরিবারের লোকজন  কয়েকটি মোটর সাইকেল নিয়ে বিভিন্ন স্থানে নদীয়ার খোঁজ শুরু করে। এরই
এক পর্যায়ে মোহনগঞ্জ শহরের বিএনপি অফিস মোড়ে নাদিয়াকে অভিযুক্ত তরুণীর সঙ্গে দেখতে পেয়ে স্থানীয় লোকজন তাকে আটক করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইসরাত জাহানকে তাদের
হেফাজতে নেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক তরুনী জানিয়েছেন, শিশুটিকে অপহরণ করে ঢাকায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। তিনি একটি চক্রের হয়ে কাজ করেন এবং চক্রটি মানব পাচারের সঙ্গে জড়িত। শিশুটিকে পরবর্তীতে ওই চক্রের সদস্যদের কাছে তুলে দেওয়ার কথা ছিল। জিজ্ঞাসাবাদে আটক তরুণী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন এবং কয়েক জনের নামও বলেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় মানব পাচার প্রতিরোধ আইনে মামলা প্রক্রিয়াধীন।
Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px


৬ মে, ২০২৬
মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাঃ তরুণী আটক
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120