শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পূর্বধলায় শাবলের আঘাতে যুবকের মৃত্যু, দুইজন আটক

 |  আপডেট ৯:৫৩ অপরাহ্ণ | সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট  

পূর্বধলায় শাবলের আঘাতে যুবকের মৃত্যু, দুইজন আটক

পূর্বধলা(নেত্রকোনা)প্রতিনিধি:-

 


নেত্রকোণার পূর্বধলা উপজেলায় চাচা-ভাতিজার মধ্যে বিরোধের জেরে শাবলের আঘাতে জিহাদুল ইসলাম (৩৫) এক যুবকের মৃত্যু হয়েছে।

 

ঘটনাটি ঘটে সোমবার (২২ ডিসেম্বর) বিকেল উপজেলা  সদরের ছোট ইলাশাপুর গ্রামে। নিহত জিহাদুল ইসলাম ওই গ্রামের আব্দুল হাই এর ছেলে এবং পেশায় ট্রাকচালক ছিলেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জিহাদুল ইসলামের সঙ্গে তার প্রতিবেশি চাচা নিজাম উদ্দিনের মধ্যে ব্যাটারিচালিত অটোরিকশার ভাড়া নিয়ে বাকবিতণ্ডা হয়। এরপর নিজাম উদ্দিন বাড়িতে চলে যান। কিছুক্ষণ পরই নিজাম উদ্দিনের বড় ভাই ও তার ছেলে-সহ ৭-৮ জন জিহাদুলের বাড়ির সামনে এসে শাবলের আঘাতে তাকে লক্ষ্য করে হামলা চালান।

 

সরাসরি আঘাতে গুরুতর আহত জিহাদুল ইসলাম রাস্তায় লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

এই ঘটনায় পুলিশ সন্দেহভাজন দুইজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। আটককৃতরা হলেন -ইসলাম উদ্দিন (৬০) ও মুর্তজা (৫০), উভয়েই ছোট ইলাশাপুর গ্রামের বাসিন্দা।

 

জিহাদুল ইসলামের মৃত্যুর খবরে স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিবারের সদস্যরা নিজাম উদ্দিন ও তার ভাইয়ের বাড়িতে হামলা চালিয়ে বসতঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেন।

 

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দিদারুল ইসলাম জানান, ঘটনার সংবাদ পাওয়ার পর পূর্বধলা থানার পুলিশ ও অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকারসহ ঘটনাস্থলে উপস্থিত হন। এ ঘটনায় সন্দেহভাজন দুইজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় আটক করা হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

 

Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px

২২ ডিসেম্বর, ২০২৫
পূর্বধলায় শাবলের আঘাতে যুবকের মৃত্যু, দুইজন আটক
বিস্তারিত কমেন্টে
এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120