শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে জামাই আনারুল একমাস যাবৎ নিখোঁজঃ থানায় জিডিঃ নেত্রকোনা প্রেসক্লাবে মা ভাইয়ের সংবাদ সম্মেলন

 |  আপডেট ৩:৪০ অপরাহ্ণ | শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫ | প্রিন্ট  

শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে জামাই আনারুল একমাস যাবৎ নিখোঁজঃ থানায় জিডিঃ নেত্রকোনা প্রেসক্লাবে মা ভাইয়ের সংবাদ সম্মেলন
এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনাঃ

নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের চানপুর চাদ পুকুরিয়া

গ্রামের মোঃ ইদ্রিস আলীর পুত্র  আনারুল ইসলাম (২৮) পার্শ্ববর্তী সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলায় শ্বশুড় বাড়িতে বেড়াতে গিয়ে গত এক মাস যাবৎ নিখোঁজ রয়েছেন।
নিখোঁজ আনারুল ইসলামের খোঁজ ও ফিরে পাবার দাবীতে তার মা মাজেদা আক্তার ও ছোট ভাই মোঃ নাজমুল ইসলাম আজ শুক্রবার বেলা ১১টায় নেত্রকোনা জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে করেছেন।
নিখোঁজ আনারুলের সন্ধান ও উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার জন্য ধর্মপাশা থানায় জিডি করেছেন বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে মা মাজেদা আক্তার ও ছোট ভাই নাজমুল বলেন, গত ২২ অক্টোবর আনারুল ইসলাম তার স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার রাজধরপুর গ্রামে শ্বশুড় বাড়িতে বেড়াতে যান৷ এর চারদিন পর ২৬ অক্টোবর
আনারুল ইসলামের স্ত্রী তাসলিমা তার শাশুড়িকে ফোনে জানান, আপনার ছেলে পাগল হয়ে গেছে। তাই আনারুলকে বিকালের ট্রেনে করে বাড়িতে পাঠিয়ে দেয়া হচ্ছে।  কিন্তু গত এক মাসেও আনারুল নিজ বাড়িতে আসে নাই। এই ব্যাপারে আনারুলের শ্বশুড়বাড়িতে যোগাযোগ করা হলে আনারুলের স্ত্রী তাসলিমা  জানান, তাকে নেত্রকোনা রেল ষ্টেশনে পৌছে দিয়ে সে নিজ বাড়িতে চলে গেছে। কিন্তু আনারুল নিজ বাড়িতে ফিরে না আসায় এবং তার কোন খোঁজ খবর না পাওয়ায় তার ছোট ভাই নাজমুল
ইসলাম গত ২৯ অক্টোবর ধর্মপাশা থানায় তার ভাইয়ের খোঁজ ও  নিরাপত্তার জন্য জিডি করেন।
জিডি করার এক মাস পার হলেও তার ভাইয়ের কোন খোঁজ খবর তারা অদ্যাবধি পায় নাই।
সংবাদ সম্মেলনে তারা আশংকা প্রকাশ করে বলেন, পারিবারিক কলহের জের ধরে স্ত্রী তাসলিমা ও তা পরিবার আনারুলকে হত্যা করে তার লাশ গুম করে ফেলেছে।
সংবাদ সম্মেলনে মা মাজেদা আক্তার ও ছোট ভাই নাজমুল অবিলম্বে নিখোঁজ আনারুলের সন্ধান ও তাকে উদ্ধার করে মা ভাইদের কাছে ফিরিয়ে দেয়ার জন্য পুলিশের উর্ধতন কর্তৃপক্ষের
পাশাপাশি সাংবাদিকদের সর্বাত্মক সহায়তা কামনা করেন।
Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px

২৮ নভেম্বর, ২০২৫
শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে জামাই আনারুল একমাস যাবৎ নিখোঁজঃ থানায় জিডিঃ নেত্রকোনা প্রেসক্লাবে মা ভাইয়ের সংবাদ সম্মেলন
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120