বৃহস্পতিবার ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

পূর্বধলায় অটোভ্যানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আটক ১

 |  আপডেট ৮:২৭ অপরাহ্ণ | বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ | প্রিন্ট  

পূর্বধলায় অটোভ্যানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আটক ১

পূর্বধলা প্রতিনিধি:

 


নেত্রকোনার পূর্বধলায় ব্যাটারিচালিত অটোভ্যানের গোপন প্রকোষ্ঠে লুকিয়ে ভারতীয় মদ পরিবহনের সময় মো. আনোয়ার হোসেন (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় ভ্যানগাড়ি থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়, যার পরিমাণ ৬৬ লিটার।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার জারিয়া ইউনিয়নের বাড়হা বোর্ড বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। পরে রাত পৌনে ৭টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন নেত্রকোনা ডিএনসির সহকারী পরিচালক মো. নাজমুল হক।

আটক আনোয়ার হোসেন নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সুসং থানার চন্দ্রকোনা গ্রামের আবু বক্কর এর ছেলে।

ডিএনসির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর দেড়টা থেকে আড়াইটার মধ্যে সহকারী পরিচালক মো. নাজমুল হকের নেতৃত্বে ডিএনসির একটি দল বাড়হা বোর্ড বাজারে মাসুম টেলিকমের সামনের সড়কে অবস্থান নেয়। এ সময় জারিয়া থেকে শ্যামগঞ্জগামী একটি ব্যাটারিচালিত অটোভ্যানের গতিরোধ করে তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে ভ্যানের চালকের আসনের নিচে ও পেছনের বিশেষ গোপন প্রকোষ্ঠে লুকিয়ে রাখা ভারতীয় মদ পাওয়া যায়। উদ্ধার করা মদের মধ্যে ৪৬ বোতল আইকনিক হোয়াইট, ২২ বোতল রয়্যাল স্ট্যাগ ও ২০ বোতল ব্লেন্ডারস প্রাইড রয়েছে। প্রতিটি বোতলে ৭৫০ মিলিলিটার করে মদ ছিল।

অভিযানকালে মদ পরিবহনে ব্যবহৃত অটোভ্যান ও আটক ব্যক্তির ব্যবহৃত টিসিএল ব্র্যান্ডের একটি মুঠোফোন জব্দ করা হয়।

ডিএনসি সূত্র জানায়, এ ঘটনায় অধিদপ্তরের পরিদর্শক খন্দকার নাজিম উদ্দিন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পূর্বধলা থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px

২৮ অক্টোবর, ২০২৬
পূর্বধলায় অটোভ্যানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আটক ১
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120