রবিবার ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

পূর্বধলা সরকারি কলেজের ভরপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণ, বিচার দাবিতে বিক্ষোভ  ও মানববন্ধন  ; রাতে ভরপ্রাপ্ত অধ্যক্ষের কক্ষের দরজায় আগুন

 |  আপডেট ১:৫৪ অপরাহ্ণ | রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ | প্রিন্ট  

পূর্বধলা সরকারি কলেজের ভরপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণ, বিচার দাবিতে বিক্ষোভ  ও মানববন্ধন  ; রাতে ভরপ্রাপ্ত অধ্যক্ষের কক্ষের দরজায় আগুন

পূর্বধলা(নেত্রকোনা)প্রতিনিধি:

 


নেত্রকোনার পূর্বধলা সরকারি কলেজে উপাধ্যক্ষ মো. আনোয়ারুল হক রতনের অপসারণ ও শূন্য পদে নতুন অধ্যক্ষ নিয়োগ ও বিচার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন আজ (৪ অক্টোবর) রবিবার প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থিদের আয়োজনে কলেজ গেইটের সামনে অনুষ্ঠিত হয়েছে। আর এক পক্ষ উপাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত  অধ্যক্ষ মো. আনোয়ারুল হক রতনকে ফুলের শুভেচছা দিয়ে  মিছিল করতে করতে কলেজে প্রবেশ করে।তারা বলেন সরকারের সিদ্ধান্ত চুড়ান্ত -চুড়ান্ত। এর পর মানববন্ধন করছিল যারা তারা চলে যায়।

 

 এর আগে রবিবার (৪ অক্টোবর) ভোররাত ৩টার দিকে কলেজের ভারপ্রাপ্ত  অধ্যক্ষের কক্ষের দরজায় পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘঠেছে। এতে দরজার কিছু অংশ কালচে হয়ে গেছে বলে জানিয়েছেন কলেজের নিরাপত্তাকর্মী।

 

কলেজের নাইট গার্ডের দায়িত্বে থাকা মাফিজ উদ্দিন (৫৫) জানান, ভোররাত ৩টার দিকে তিনি হঠাৎ দেখতে পান, হেলমেট পরা দুই ব্যক্তি অধ্যক্ষের কক্ষের দরজায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিচ্ছেন। তিনি এগিয়ে গেলে ওই দুই ব্যক্তি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে তিনি পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে দরজার কিছু অংশ কালচে হয়ে যায়। এ সময় দরজার সামনে একটি পেট্রোলের বোতলও পড়ে থাকতে দেখা যায়।

ঘটনার সঙ্গে কারা জড়িত, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। কলেজের সিসিটিভি ক্যামেরা নষ্ট থাকায় ঘটনার কোনো ফুটেজও পরীক্ষা করা সম্ভব হয়নি।

সম্প্রতি পূর্বধলা সরকারি কলেজে অধ্যক্ষ নিয়োগকে কেন্দ্র করে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর অধ্যাপক মোহাম্মদ আকবর আলী পূর্বধলা সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। কিন্তু যোগদানের মাত্র একদিন পরই তাঁর বদলি ও পদায়নসংক্রান্ত আদেশ বাতিল করে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখা থেকে বৃহস্পতিবার (১ অক্টোবর) জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, প্রশাসনিক কারণে গত ২৭ সেপ্টেম্বরের প্রজ্ঞাপনের ক্রমিক নম্বর ০৪-এ উল্লেখিত অধ্যাপক (রসায়ন) মোহাম্মদ আকবর আলীকে পূর্বধলা সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে বদলি ও পদায়নসংক্রান্ত আদেশের সংযুক্ত অংশ বাতিল করা হলো।

এর আগে গত ২৭ সেপ্টেম্বর অধ্যাপক মোহাম্মদ আকবর আলীকে পূর্বধলা সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়। ওই আদেশের ভিত্তিতে ২৮ সেপ্টেম্বর তিনি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) যোগদান করেন। পরে ৩০ সেপ্টেম্বর বেলা আড়াইটার দিকে পূর্বধলা সরকারি কলেজে এসে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

তবে এর একদিন পরই তাঁর পদায়ন বাতিলের প্রজ্ঞাপন জারি করা হয়। ফলে মাত্র একদিনের ব্যবধানে অধ্যক্ষের পদায়ন বাতিলের ঘটনায় কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে নানা আলোচনা শুরু হয়।

১৯৬৯ সালে প্রতিষ্ঠিত পূর্বধলা ডিগ্রি কলেজ ২০১৮ সালের ৮ আগস্ট জাতীয়করণ করা হয়। জাতীয়করণের পর থেকে প্রায় আট বছর ধরে কলেজটির উপাধ্যক্ষ মো. আনোয়ারুল হক রতন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

 

এ ঘটনায় পূর্বধলা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কী কারণে অধ্যক্ষের কক্ষের দরজায় আগুন দেওয়া হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

 

উপাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আনোয়ারুল হক রতন বলেন ঐতিহ্যবাহী পূর্বধলা সরকারি কলেজে এক অনাকাঙ্ক্ষিত, নিন্দনীয় ও ন্যাক্কারজনক অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। অজ্ঞাতনামা একদল দুষ্কৃতকারী রাষ্ট্রীয় এই শিক্ষাপ্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দিয়ে সটকে পড়ে।

 

​শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের সহিংসতা ও নাশকতা কেবল সরকারি সম্পদের ক্ষতিসাধন নয়, বরং তা সমগ্র শিক্ষার পরিবেশ এবং কোমলমতি শিক্ষার্থীদের নিরাপত্তার ওপর এক প্রত্যক্ষ হুমকি।

 

​উক্ত ঘটনার গুরুত্ব গভীরভাবে বিবেচনা করে দ্রুততম সময়ের মধ্যে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করার জন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। সেই সাথে, অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং শিক্ষাপ্রতিষ্ঠানটির সার্বিক নিরাপত্তা পুনর্বহালের জন্য সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর আশু হস্তক্ষেপ কামনা করছি।

 

Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px

৪ অক্টোবর, ২০২৬
পূর্বধলা সরকারি কলেজের ভরপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণ, বিচার দাবিতে বিক্ষোভ  ও মানববন্ধন  ; রাতে ভরপ্রাপ্ত অধ্যক্ষের কক্ষের দরজায় আগুন
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120