মঙ্গলবার ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

পূর্বধলায় প্রয়াত ডা. মমতাজুল ইসলামের সহধর্মিণী মনোয়ারা বেগম মারা গেছেন

 |  আপডেট ১০:৩১ অপরাহ্ণ | সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট  

পূর্বধলায় প্রয়াত ডা. মমতাজুল ইসলামের সহধর্মিণী মনোয়ারা বেগম মারা গেছেন

পূর্বধলা(নেত্রকোনা)প্রতিনিধি:

 


নেত্রকোনার পূর্বধলা উপজেলা সদর ইউনিয়নের হিরিভিটা গ্রামের স্বনামধন্য পল্লী চিকিৎসক প্রয়াত ডা. মমতাজুল ইসলাম তালুকদারের সহধর্মিণী মনোয়ারা বেগম (৮৫) ইন্তেকাল করেছেন। (ইন্না- লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

সোমবার (১৪ সেপ্টেম্ব) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে নিজ বাড়িতে বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগে তিনি মৃত্যুবরণ করেন। তিনি ৪ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন।

মরহুম মনোয়ারা বেগম উপজেলা জাতীয় পার্টির সভাপতি ওয়াহিদুজ্জামান তালুকদার আজাদ ও প্রকৌশলী মিজবাহুজ্জামান চন্দনের মা এবং উপজেলা বিএনপির সদস্য সচিব এএসএম শহীদুল্লাহ্ ইমরানের চাচি।

মরহুমার জানাজার নামাজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ২টা ৩০ মিনিটে নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে। এবং  হিরিভিটা গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মানসুরা আক্তার, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের তালুকদার, সদস্য সচিব এএসএম শহীদুল্লাহ ইমরান, সাবেক সভাপতি বাবুল আলম তালুকদারসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

 

 

Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px

১৪ সেপ্টেম্বর, ২০২৬
পূর্বধলায় প্রয়াত ডা. মমতাজুল ইসলামের সহধর্মিণী মনোয়ারা বেগম মারা গেছেন
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120