রবিবার ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

রংপুরে একই পরিবারের চার সদস্য হত্যার প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন

 |  আপডেট ৪:১৭ অপরাহ্ণ | শনিবার, ২৯ আগস্ট ২০২৬ | প্রিন্ট  

রংপুরে একই পরিবারের চার সদস্য হত্যার প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন

পূর্বধলা(নেত্রকোনা)প্রতিনিধি:

 


‘ধর্মীয় রাষ্ট্র নয়, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র চাই-ধর্ম যার যার, রাষ্ট্র সবার’-এই প্রতিপাদ্যে রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্য হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং সারাদেশে চলমান সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে নেত্রকোনার পূর্বধলায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) বেলা ১১টায় পূর্বধলা কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পূর্বধলা উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সনাতন ধর্মাবলম্বীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পূর্বধলা উপজেলা শাখার সভাপতি তরুণ কুমার রায়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির সহসভাপতি দীপক রঞ্জন সরকার।

এ সময় বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পূর্বধলা উপজেলা শাখার সভাপতি জীবন কৃষ্ণ দে এবং পূজা উদযাপন পরিষদ পূর্বধলা উপজেলা শাখার সদস্য চন্দন কুমার দাস প্রমুখ।

মানববন্ধনে উপস্থিত ছিলেন পূর্বধলা সার্বজনীন কেন্দ্রীয় পূজা মন্দির কমিটির সভাপতি সঞ্জিত চন্দ্র কর, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক বিকাশ ঘোষসহ সনাতন সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ।

বক্তারা বলেন, রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী এবং তাদের দুই সন্তান আগামী চক্রবর্তী ও প্রিয়ম চক্রবর্তীকে হত্যার ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। তারা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। এ ধরনের সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়ের জানমাল ও ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

তারা বলেন, কোনো একটি ধর্মের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা নয়; দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের নিরাপত্তা ও সমঅধিকার প্রতিষ্ঠার মাধ্যমে একটি অসাম্প্রদায়িক ও ধর্মনিরপেক্ষ রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা জরুরি।

 

 

Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px

২৯ আগস্ট, ২০২৬
রংপুরে একই পরিবারের চার সদস্য হত্যার প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120